সুরঙ্গের মধ্যে তীব্র জলস্রোতে মারা গেলো ৬ শ্রমিক
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়।জানা যাচ্ছে,বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ চামোলির পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি (THDC) জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে শিফট পরিবর্তনের কাজ চলছিল। সেই সময়ই আচমকা প্রবল জলস্রোত সুড়ঙ্গের ভিতরে ঢোকে। সেই সময় অন্তত ২২ জন শ্রমিক ভিতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বাকিদের আহত অবস্থায় রাতেই উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি ও সেনা। আধুনিক মেশিন ব্যবহার করে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। পাম্পের সাহায্যে সুড়ঙ্গের ভিতর থেকে জল বের করার কাজও চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় গোপেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হচ্ছে।