Type Here to Get Search Results !

উলুবেরিয়া পৌরসভার ১৯ জন কাউন্সিলার পদত্যাগ করলো - বেশ সংকটে ঋতব্রত

 উলুবেরিয়া পৌরসভার ১৯ জন কাউন্সিলার পদত্যাগ করলো - বেশ সংকটে ঋতব্রত 



  তৃণমূল শাসিত পৌরসভাগুলো একের পর এক ভেঙে যাচ্ছে। পদত্যাগ করছে পৌরপ্রধান সহ কাউন্সিররা। এবার উলুবেড়িয়া পৌরসভা। মঙ্গলবারের পর ফের বুধবার। এদিন উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান-সহ ৯ জন পদত্যাগ করেন। তাঁরা পদত্যাগপত্র জমা দেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডলের কাছে। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান অভয় দাস-সহ দর্শন পদত্যাগ করেছিলেন। বুধবারের পদত্যাগ নিয়ে পদত্যাগী কাউন্সিলরের সংখ্যা দাঁড়াল ১৯। স্বাভাবিকভাবেই ৩২ ওয়ার্ড সংখ্যাবিশিষ্ট উলুবেড়িয়া পুরসভার অর্ধেকের বেশি কাউন্সিলর পদত্যাগ করলেন। স্বাভাবিকভাবেই বোর্ড ভেঙে গিয়েছে বলে মনে করছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের কর্তারা। রাজ্যে পালাবদলের ৩ মাস পর উলুবেড়িয়া পুরসভার ক্ষমতা বদল হতে চলেছে।


  ভাইস চেয়ারম্যান এনামুর রহমান-সহ প্রত্যেকেই অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে তাঁরা জানিয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান ইনামুর রহমানের বক্তব্য, “রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আমরা কাজ করতে নানা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। টাকাপয়সা না পাওয়ার ফলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল। এই অবস্থায় আর চালানো সম্ভব না হওয়ায় পদত্যাগের  সিদ্ধান্ত।” বলে 

রাখা ভালো, কাউন্সিলরের পদত্যাগপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপির তৎপরতা তুঙ্গে। সকাল থেকেই স্থানীয় বিজেপির নেতৃত্বের আনাগোনা মহকুমা শাসকের অফিসের সামনে দেখা যায়। পদত্যাগী কাউন্সিলরদের সঙ্গে বিজেপি নেতৃত্ব কুশল বিনিময় করে। কেউ পদত্যাগ করলে তাঁকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের অফিসের গেট পর্যন্ত যান বিজেপি কর্মী-সমর্থকরা। হাসিমুখে বেরিয়ে এসে একে অপরের সঙ্গে করমর্দন করেন। এ ব্যাপারে উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে বিজেপি নেতা নবকুমার মাল বলেন, “আমরা এসেছি। দেখেছি। আর জয় করছি। কারা কারা পদত্যাগ করছে বিষয়টা আমরা দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.