Type Here to Get Search Results !

বিজেপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন বাংলা থেকে দুইজন - মনোজ টিগ্গা ও মধুছন্দা কর

 বিজেপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন বাংলা থেকে দুইজন - মনোজ টিগ্গা ও মধুছন্দা কর



  বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। আগেই ঘোষণা করা হয়েছিল জাতীয় সভাপতি নীতিন নবীনের নাম। এবার সামনে আসলো পুরো জাতীয় কমিটি। আর সেখানেই স্থান পেলেন ডাঃ মধুছন্দা কর। কিন্তু কে এই মধুছন্দা কর? ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তথা জাতীয় সহ সভাপতি পদ পেয়েছেন মধুছন্দা। পেশায় চিকিৎসক মধুছন্দা কর দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক তথা ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে একজন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও ব্যাপকভাবে সক্রিয়। ১৯৬১ সালের ৪ জুলাই জন্ম মধুছন্দা করের। আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন তিনি। 


  কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন পড়ুয়া তিনি। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের চিকিৎসক। ২০২১ সালে বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পান মধুছন্দা। বিজেপি সহ-সভাপতির পদ পান তিনি। রাজ্যে বুথ স্তরের দায়িত্ব সামলেছেন তিনি। এমনকী, পোলিং এজেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন বিশিষ্ট চিকিৎসক। আর এবার কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে মধুছন্দা।মধুছন্দা কর ছাড়াও জাতীয় সহ সভাপতি পদে নাম রয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীর্থ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পণ্ডা, ডি. পুরানদ্বেশ্বরী, রেখা বর্মা (উত্তরপ্রদেশ), বর্ষাবেন নরেন্দ্রভাই জোশী, ভারতী প্রবীণ পাওয়ার, মনপ্রীত সিং বাদল, লাল সিং আর্য, এম. নাগরাজ, তারিক মনসুরের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.