Type Here to Get Search Results !

নির্মলের পরে রাতেই সঞ্জীবকে আটক করলো পুলিশ

 নির্মলের পরে রাতেই সঞ্জীবকে আটক করলো পুলিশ 



  প্রত্যাশা মতোই আর জি কর কাণ্ডে দ্বিতীয় ব্যক্তি সঞ্জীবকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি আছে সোমনাথ দে। মুখ্যমন্ত্রীর বলার পরে পুলিশ কাল বলম্ব না করে নেমে পড়েছে কাজে। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালেই নির্মল ঘোষকে (Nirmal Ghosh) গ্রেফতার করেছিল পুলিশ। স্ক্যানারে ছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবও (Sanjib Mukherjee Arrested। অবশেষে তাঁকেও গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। তবে, নির্মল ও সঞ্জীব ছাড়া আরও এক অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। এখনও তাঁর খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তিলোত্তমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরেই বাড়ি সঞ্জীবের। তবে, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রথমে। পরিচারিকার দাবি, গত তিন-চার দিন ধরে বাড়িতে নেই সঞ্জীববাবু। কাজের সূত্রে বাইরে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 


  জানা গিয়েছে, সঞ্জীব নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে পানিহাটি অম্বিকা মুখার্জী রোড সিআর পার্কে তাঁর বাড়ি থেকেই সঞ্জীবকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত, তথ্যপ্রমাণ লোপাট, বাড়ির লোককে বিপথে পরিচালনা করা, তড়িঘড়ি দেহ সৎকার, জোর করে বাড়ি থেকে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া…এই ধরনের অভিযোগগুলি উঠেছে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট তিলোত্তমার স্মরণসভায় শুভেন্দু বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য। আমি কমিটেড।” তাঁর এই নির্দেশের ৭২ ঘণ্টার মধ্যে আজ সকালে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পুরী থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তার পরেই সঞ্জীব।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.