Type Here to Get Search Results !

শেষ পর্যন্ত তারেক রহমান ভারতে আসতে অস্বীকার করলেন

 শেষ পর্যন্ত তারেক রহমান ভারতে আসতে অস্বীকার করলেন 



  অস্বীকার করেন নি, বরং কিছু শর্ত চাপিয়েছেন। প্রথমিকভাবে জানা গিয়েছিল দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তিনি আসবেন। কিন্তু রবিবার জানা যায়, তিনি

হয়তো আসছেন না। প্রধানমন্ত্রী হওয়ার পরই চিন সফরে গিয়েছিলেন তারেক রহমান। ভারত সফরে এখনও পর্যন্ত রাজি হননি তিনি। এবার ঢাকা সাফ জানিয়ে দিল, শেখ হাসিনার প্রত্যর্পণের উপর অনেকখানি নির্ভর করছে তারেকের ভারত সফর। যতক্ষণ না পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে নয়াদিল্লি, ততক্ষণ তারেকের ভারতে আসার কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আপাতত নয়াদিল্লির ‘কূটনৈতিক আশ্রয়ে’ রয়েছেন। স্বদেশে তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা থাকা সত্ত্বেও তা তুচ্ছ করে নিজেই ডিসেম্বরে ফিরতে চান বাংলাদেশে। আগেই অবশ্য হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছিল সে দেশের তারেক রহমান সরকার। 


  ওই আবেদনের প্রেক্ষিতে ভারত কেমন পদক্ষেপ করে, সেদিকে নজর রাখছে ঢাকা। এবং নয়াদিল্লির অবস্থান ‘পছন্দ’ হলে তবেই ভারত সফর নিয়ে ভাববেন তারেক।

দিনকয়েক আগে খবর ছড়াচ্ছিল, আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন তারেক। সেই জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ বিদেশমন্ত্রকের আধিকারিক এ কে এম শহিদুল করিম। তিনি জানান, “প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। সেটা হচ্ছে কিনা আমরা আপাতত সেদিকে নজর রাখছি। তাই বলতে চাই, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে যে আবেদন করেছি, সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক ভারত।” এখানেই শেষ নয়, ওসমান হাদি খুনের দুই অভিযুক্তকেও দ্রুত প্রত্যর্পণ করুক ভারত, চাইছে ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.