Type Here to Get Search Results !

আজই পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌরঝড় - কোনো সতর্কতার বার্তা নেই

 আজই পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌরঝড় - কোনো সতর্কতার বার্তা নেই 



  বিশেষ কোনো ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই। প্রথমিকভাবে জানা গেছে আজ, সোমবার এই সৌরঝড় আছড়ে পড়বে পৃথিবীতে। পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীদের পূর্বাভাস, সোমবার, ১৭ অগাস্ট এই সৌরঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত করতে পারে। ঘটনাটির সূত্রপাত ১৪ অগাস্ট। সূর্যের পৃষ্ঠে একটি বড় চৌম্বকীয় অংশ বিস্ফোরিত হয়। এর ফলে মহাকাশে প্রচুর পরিমাণে গরম, চৌম্বকীয় গ্যাস ছিটকে যায়। এই ঘটনাকে বলা হয় করোনাল মাস ইজেকশন বা CME। বিজ্ঞানীদের মতে, এই CME পৃথিবীর চৌম্বকক্ষেত্রে সরাসরি আঘাত নাও করতে পারে। তবে এর কিছুটা অংশ পৃথিবীর পাশ ঘেঁষে গেলেও G1 শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড় তৈরি হতে পারে।


  G1হল সৌরঝড়ের সবচেয়ে দুর্বল স্তর। তাই সাধারণ মানুষের জন্য বড় কোনও বিপদের আশঙ্কা নেই। তবে এর প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে সাময়িক পরিবর্তন হতে পারে।সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই সৌরঝড়ের কারণে উত্তর আমেরিকা ও ইউরোপের উত্তরাঞ্চলে নর্দার্ন লাইটস বা অরোরা আরও উজ্জ্বল হয়ে দেখা দিতে পারে। সৌরঝড়ের প্রভাবে কখনও কখনও উপগ্রহ, রেডিও যোগাযোগ ও GPS-এর মতো নেভিগেশন ব্যবস্থায় সাময়িক সমস্যা হতে পারে। তবে এবারের ঝড় তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় বড় ধরনের সমস্যার আশঙ্কা করছেন না বিজ্ঞানীরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.