আন্তর্জাতিক
সিন্ধুর জল না পেয়ে চূড়ান্ত ক্ষেপে গেছেন শাহবাজ
'ওপারেশন সিঁদুর' এই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানকে আর সিন্ধুর অতিরিক্ত জল দেওয়া হবে না। সারা জীবন তারা ভারতের বিরুদ্ধে জঙ্গি উস্কে দেবে আর ভারত তাদের জল দেবে - এই দুটো কাজ একসঙ্গে হতে পারে না। পুলওয়ামা জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। ভারতের এই পদক্ষেপে কার্যত দিশাহারা অবস্থা পাকিস্তানের। সিন্ধুর জল পেতে মরিয়া শাহবাজ শরিফ এবার সরাসরি ভারতকে হুমকি দিলেন। ইসলামাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ভুল করেও এমন কাজ করবেন না যাতে করে পাকিস্তানের জলের অধিকার ক্ষুণ্ণ হয়। মনে রাখবেন, পাকিস্তানের ‘প্রত্যেক জলের ফোঁটা’ আসলে ‘লক্ষণ রেখা’। যদিও ‘লক্ষণ রেখা’ অতিক্রম করায় ভারতের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানাননি শাহবাজ। শাহবাজের দাবি, পাকিস্তান নাকি বিশ্বশান্তির দূত।
এইসঙ্গে তিনি জানান, শান্তির প্রতি এই আগ্রহকে যেন দুর্বলতা হিসেবে দেখা না হয়। সার্বভৌমত্বের ওপর কোনও আঘাত এলে ইসলামাবাদ তার কঠোর জবাব দেবে। তিনি বলেন, “আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে, পাকিস্তানের জলের প্রতিটি ফোঁটা অলঙ্ঘনীয় সীমা। ভারতের হুঁশ না ফিরলে সরাসরি জবাব দেওয়া হবে।” এইসঙ্গে ‘সিন্ধু জল চুক্তি একতরফা ও বেআইনিভাবে স্থগিত করার’ অভিযোগে দিল্লিকে ‘শান্তির শত্রু’ হিসেবেও অভিহিত করেন। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা ও জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন। পাক সংবাদমাধ্যম ডন-এর রিপোর্ট অনুযায়ী, মোদিকে নিশানা করে মুসাদিক বলেন, ‘প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন সবকিছু তাঁর হাতেই রয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেবেন না।’ এর পরই সুর চড়িয়ে পাক মন্ত্রী বলেন, ‘আমাদের প্রাপ্য জলে ভাগ বসাতে আসবে তাদের হাত কেটে দেওয়া হবে।’