Type Here to Get Search Results !

১৮ তম ব্রিকস সম্মেলনে ভারতে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী

 আন্তর্জাতিক 


১৮ তম ব্রিকস সম্মেলনে ভারতে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী 



  যদিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনে আত্মগোপনে ভারতেই আছেন। সেই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসবেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শেষ সংবাদ, রহমান ভারতে আসছেন। ভারত বাংলাদেশের সম্পর্ক বদলাচ্ছে আবার। তিক্ততা নয়, মধুর হবে দুই দেশের সম্পর্ক? সূত্রের খবর, ভারতে শীঘ্রই আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনা যাচ্ছে, ব্রিকস সামিটের আগেই দেখা হতে পারে দুই দেশের প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, দিল্লি ও ঢাকার মধ্যে কথা চলছে। প্রধানমন্ত্রী স্তরে সাক্ষাৎ নিয়ে কথা হচ্ছে। ব্রিকস সামিটের আগেই, চলতি মাসের শেষভাগে বা সেপ্টেম্বর মাসের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসতে পারেন। নিউজ ১৮-র প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।


  ১৮ তম ব্রিকস সামিট হতে চলেছে ভারতে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর এই সামিট হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান।  মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার পর তা ধীরে ধীরে বদলাচ্ছে। নির্বাচনে জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে তারেক রহমান এখনও ভারতে আসেননি। তিনি মালয়শিয়া ও চিন সফরে গিয়েছিলেন। অন্যদিকে, ঢাকা ও ইসলামাবাদের মধ্যেও সম্পর্কে গতি আসছে, শোনা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট কিনতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.