Type Here to Get Search Results !

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে চুটিয়ে আড্ডা দিলেন বাংলার তিন সাংসদ

 বিনোদন 


দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে চুটিয়ে আড্ডা দিলেন বাংলার তিন সাংসদ 



  হতেই পারে তার সঙ্গে আমার রাজনৈতিক দূরত্ব আছে। রাজনীতিতে তার সঙ্গে আমার কোনো মিল নেই। তাই বলে ব্যক্তিগত সম্পর্ক কেন মধুর হবে না। এই ক্ষেত্রেও তাই হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনজুড়ে ছিল উৎসবের আমেজ। রকমারি ফুলের সাজ, এলাহি খাবারের আয়োজন এবং নাচ-গানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হল ঐতিহ্যবাহী ‘তিজ’ (Teej) উৎসব। আর এই উদযাপনেই আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বাংলার রাজনীতির পরিচিত তিন মুখ— কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সমীকরণের জটিলতা দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাতে মেহেন্দি পরতে এবং হাসিমুখে সেলফি তুলতে দেখা গেল এই তিন সাংসদকে। কাকলি-শতাব্দী-রচনার এই উপস্থিতি রাজনৈতিক অলিন্দে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ হিসেবে পরিচিত এই তিন সাংসদ। তাঁরা এনডিএ-কে সমর্থন জানিয়েছেন এবং নতুন দল এনসিপিআই (NCPI)-এ যোগ দিয়েছেন, তবে লোকসভার স্পিকারের পক্ষ থেকে তা এখনও চূড়ান্ত মান্যতা পায়নি। ফলে লোকসভা টিভির সম্প্রচারে তাঁদের নামের পাশে এখনও ‘তৃণমূল কংগ্রেস’ লেখা দেখা যায়।


  তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে তাঁদের। সেই প্রেক্ষাপটেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির উৎসবে তাঁদের এই হাসিখুশি অংশগ্রহণ রাজনৈতিক ইঙ্গিতকেই আরও স্পষ্ট করছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তবে শুধুই রচনা, শতাব্দী ও কাকলি নয়। এই আয়োজনে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের আনন্দমুখর পরিবেশের বেশ কয়েকটি ছবি কঙ্গনা নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন, যা মুহূর্তে নজর কেড়েছে নেটপাড়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.