Type Here to Get Search Results !

স্ত্রীর জন্য আস্ত 'তাজমহল' গড়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের প্রকাশ চৌকোশি

 অফবিট 


স্ত্রীর জন্য আস্ত 'তাজমহল' গড়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের প্রকাশ চৌকোশি



   আরো কত ভালো জিনিস স্ত্রীকে উপহার দেওয়া যায়, এই মানসিকতা হয়তো বহু প্রেমিক স্বামীর থাকে। তা থেকেই এইবার তিনি স্ত্রীর জন্য গড়লেন দ্বিতীয় তাজমহল। আসলে মনের মানুষের জন্য কত কিছুই না করা যায়। ঠিক যেমন মধ্যপ্রদেশের বুরহানপুরের ব্যবসায়ী প্রকাশ চৌকোশি তৈরি করেছেন তাজমহলের মতো বাড়ি। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর শুভম প্রজাপতি ওই তাজমহলে ঘুরে এসেছেন। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন। যা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে প্রায় সকলের।

ওই ব্যবসায়ীর ছেলে জানান, তাজমহলের আদলে তৈরি বাড়িটি বাবা ও মায়ের প্রেমের নিদর্শন। দু'তলা বাড়িটি ২০২১ সালে তৈরি করেছিলেন তাঁর বাবা। বাড়িটি সাদা মাকরানা মার্বেলে তৈরি। সামনে সাজানো বাগান। থাম, আর্চ - সবমিলিয়ে যেন একেবারে আসল তাজমহল। শুধু তাই নয় প্রবেশদ্বার থেকে বাড়ির ভিতরের জালের কাজ সবই যেন আসল তাজমহলের মতো। বাড়িতে ঢুকে একটি বিরাট ফাঁকা জায়গা। সেখানে সাদা মাকরানা মার্বেল এবং টাইলসের কাজ। কিছুটা হেঁটে গেলেই চওড়া সিঁড়ি। 


  সাদা রঙের উপর সুন্দর নকশার ওই সিঁড়ি দেখলে তাজ্জব হয়ে যান অনেকেই। সেখানে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে বোঝা যায় মাটি থেকে ছাদের দূরত্ব ঠিক কতখানি। ব্যবসায়ীর ছেলের দাবি, উচ্চতা কমপক্ষে ২৪ ফুট। তাজমহলের গম্বুজ এবং মিনার বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে। বাড়ির ভিতরে ঢুকলে মনে হতেই পারে আপনি কোনও সিনেমার সেটে চলে এসেছেন। তবে ভ্রম কাটলে বুঝতে পারবেন, এটা আসলে এক দম্পতির বাড়ি। যেখানে সন্তান সন্ততিদের নিয়ে সুখেশান্তিতে বাস করেন ব্যবসায়ী দম্পতি। বসার ঘরে সোফা থেকে দেওয়ালে টাঙানো ছবি, জানলা সর্বত্র যেন নবাবিয়ানার ছোঁয়া। ভিতরের আলো চোখধাঁধানো। গোটা বাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পৌনে ২ বছর। ব্যবসায়ী জানান, রেপ্লিকা তৈরির আগে শাহজাহান-মুমতাজের তাজমহল ঘুরে আসেন তিনি। মাপজোকও করেন। সেখানে সমস্ত মাপজোক হয়েছে মিটারে। তবে ব্যবসায়ীর বাড়িতে সেই মাপগুলি করা হয়েছে ফুটে। তার জেরে ব্যবসায়ীর বাড়িটি আদর্শ রেপ্লিকা হয়ে উঠেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.