Type Here to Get Search Results !

'আমাকে এক বছর সময় দিন, না পারলে ক্ষমা চেয়ে নেবো।' - পুরুলিয়া থেকে শুভেন্দু

 'আমাকে এক বছর সময় দিন, না পারলে ক্ষমা চেয়ে নেবো।' - পুরুলিয়া থেকে শুভেন্দু 



  সোমবার পুরুলিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গ আনে। রাজ্যবাসীর কাছে এক বছর সময় চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীর কাছে যেন এক পরীক্ষায় তিনি। আর সেই পরীক্ষায় যদি ১০-এর মধ্যে ৯ না পান, তাহলে ক্ষমা চেয়ে নেবেন তিনি। পুরুলিয়ার সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা মুখ্য়মন্ত্রীর। তিনি বললেন, “আগামী ২০২৭ সালের ৯ মে আমার মুখ্যমন্ত্রিত্বের ১ বছর হবে। মুখ্যমন্ত্রিত্বের ১ বছর হলে আপনাদের সামনে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা আমাকে নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব। বলব পারলাম না। আপনারাই বলবেন ভুল লোককে ঠিক করিনি। সঠিক লোককে সঠিক দলকে এনেছি। বিশ্বাস-ভরসা রাখুন। সময় দিন।” তিনি আবারও বলেন, “কেন্দ্র-রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণ করব। আমরা বদ্ধপরিকর।”


  সোমবার পুরুলিয়ায় পরপর দুটো কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। প্রথমে মানবাজারে জলপ্রকল্পের উদ্বোধন করেন। পরে রঘুনাথপুরে তিনি একটি ইস্পাত কারখানার শিলান্যাস করেন তিনি।  পুরুলিয়ার রঘুনাথপুরে একটি নতুন ইস্পাত কারখানার শিলান্যাস ও প্রশাসনিক কর্মসূচি ছিল তাঁর। এই প্রকল্পটিতে প্রায় ৪,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পায়নের জন্য আমরা সবরকম সাহায্য করব, পুরুলিয়ায় দাঁড়িয়ে বললেন শুভেন্দু।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “আমরা জোর করে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পার্চেস পলিসি চালু করেছি। ল্যান্ড পুলিং পলিসি চালু করেছি। চাষিদের থেকে জমি নিয়ে ল্যান্ড ডেভলপমেন্টও চালু করব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.