Type Here to Get Search Results !

ভুঁড়িওয়ালা পুরুষদের প্রতি টান এই দেশের সুন্দরী নারীদের

 অফবিট 


ভুঁড়িওয়ালা পুরুষদের প্রতি টান এই দেশের সুন্দরী নারীদের 



  বিশ্ব বড়োই বৈচিত্রেময়। সাধারণভাবে সুঠাম দেহের অধিকারী পুরুষদেই পছন্দ করেন প্রায় সমস্ত দেশের সুন্দরী মহিলারা। কিন্তু প্রেমের জগতে এর বিপরীতও আছে। সৌন্দর্যের মাপকাঠি আসলে দেহের জমা মেদ— এমনটা শুনেছেন কখনও? নেহাত ঠাট্টার কথা নয়, যে পুরুষ সবচাইতে স্থূলকায়, যার নাদুসনুদুস ভুঁড়িখানা প্রায় ঝুলে পড়ছে, জনতার বিচারে সে-ই হয়ে ওঠে সবচাইতে সুদর্শন। বাংলায় বসে এ গল্প হাস্যকর মনে হলেও ইথিওপিয়ার ওমো উপত্যকায় কিন্তু এমনটা নেহাত খেলো কথা নয়। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে বোদি জনগোষ্ঠী (Ethiopia’s Bodi Tradition)। প্রতি বছর তাদের নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত কা’এল উৎসবে আয়োজন করা হয় এক অভিনব প্রতিযোগিতার, উদ্দেশ্য, গোষ্ঠীর সবচাইতে সুন্দর পুরুষটিকে বেছে নেওয়া।


  এই প্রতিযোগিতার প্রস্তুতি অত্যন্ত কঠোর। উৎসবের ছয় মাস আগে, বোদি সম্প্রদায়ের ১৪টি গোত্র থেকে একজন করে অবিবাহিত পুরুষকে প্রতিযোগী হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তাদের একমাত্র লক্ষ্য থাকে যতটা সম্ভব ওজন বাড়ানো। তারা সব ধরনের শারীরিক পরিশ্রম বন্ধ করে কুঁড়েঘরে বিশ্রামে থাকেন, গোত্রের নারীরা নিয়মিত খাবার পৌঁছে দেন। যে সমস্ত খাবার খেলে দ্রুত ওজন বাড়বে, বেছে নেওয়া হয় সেই সবই। খাদ্যতালিকায় থাকে মূলত গরুর তাজা রক্ত ও দুধ। তবে বোদি সংস্কৃতিতে গরু অত্যন্ত পবিত্র হওয়ায় সেগুলো হত্যা করা হয় না। পরিবর্তে, বর্শা দিয়ে গরুর শিরায় ছোট ছিদ্র করে রক্ত সংগ্রহ করা হয়, আবার পরে ক্ষতস্থান কাদা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কা’এল উৎসব আসতে আসতে প্রতিযোগীদের শরীরে চোখে পড়ার মতো পরিবর্তন আসে। তারা শরীরে ছাই ও মাটি মেখে, ঐতিহ্যবাহী অলংকারে সজ্জিত হয়ে উৎসবে অংশ নেয়। ছয় মাস আগের সঙ্গে এখনকার চেহারার আর কোনও মিলই থাকে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.