Type Here to Get Search Results !

উত্তমকুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ভাগ করে নিলেন বিশেষ এক স্মৃতিও

 বিনোদন 


উত্তমকুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ভাগ করে নিলেন বিশেষ এক স্মৃতিও



   বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার আবেগের নাম। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং পর্দায় উপস্থিতি কয়েক প্রজন্মের দর্শককে মুগ্ধ করেছে। এমবার সেই মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে উত্তম কুমারের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে উঠে আসে সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির সঙ্গে মহানায়কের বিশেষ যোগসূত্রের কথাও। আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মশতবর্ষ পালিত হবে। তার আগেই তাঁকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে গভীর ভাবে জায়গা করে নিয়েছিলেন উত্তম কুমার।' প্রধানমন্ত্রীর বিশ্লেষণ, বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতা ছিলেন অত্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী। শুধু অভিনয় নয়, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছিলেন তিনি।


  উত্তম কুমারকে স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বিশেষ ভাবে উল্লেখ করেন সত্যজিৎ রায়ের ১৯৬৬ সালের কালজয়ী ছবি ‘নায়ক’-এর কথা। ছবিতে একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার অন্তর্জগত, সাফল্যের আড়ালে থাকা ভয়, অনুশোচনা, মানসিক চাপ এবং ব্যক্তিগত দ্বন্দ্বকে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়।

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি ধারণা রয়েছে যে সত্যজিৎ রায় ‘নায়ক’-এর চিত্রনাট্য উত্তম কুমারকে মাথায় রেখেই লিখেছিলেন। ছবির কেন্দ্রীয় চরিত্র অরিন্দম মুখোপাধ্যায়ের ভূমিকায় উত্তম কুমারের অভিনয় পরবর্তীকালে তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.