Type Here to Get Search Results !

"পানিহাটিটাকেই তো বিক্রি করে দিয়েছে নির্মল ঘোষ"- তিলোত্তমার মা রত্না দেবনাথ

 "পানিহাটিটাকেই তো বিক্রি করে দিয়েছে নির্মল ঘোষ"- তিলোত্তমার মা রত্না দেবনাথ 



  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে দ্রুততার সঙ্গে গ্রেফতার করে পুলিশ। নির্মল এখনো আছেন পুলিশি হেফাজতে। নির্মলকে শুক্রবার আদালতে পেশ করা হলে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার পরের দিন শনিবার এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পানিহাটির বিধায়ক বলেন, অন্যায় করলে অভিযুক্তেরা আইনের পথেই শাস্তি পাবেন। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন।


আরজি কর নির্যাতিতার মা নির্মলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই ঘটনায় জড়িত প্রত্যেকের শাস্তি হওয়া দরকার। একই সঙ্গে নির্মল ঘোষের বিরুদ্ধে পানিহাটিতে আরও একাধিক অনিয়মের অভিযোগও তোলেন তিনি।নির্মল ঘোষের বিচারবিভাগীয় হেফাজতের প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন রত্না। তাঁর দাবি, আরজি কর-কাণ্ডে যাঁরা অপরাধ করেছেন, তাঁদের প্রত্যেকের কঠোরতম শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, অপরাধীদের সবার ফাঁসি চান তিনি। শুধু জেল হেফাজতে রাখলেই হবে না বলেও মন্তব্য করেন রত্না।শুধু আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ নয়, নির্মল ঘোষের বিরুদ্ধে পানিহাটিকে ঘিরে আরও অভিযোগ তোলেন রত্না।তাঁর অভিযোগ, পানিহাটির বিভিন্ন জায়গায় পুকুর ভরাট-সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। পানিহাটিকে ‘বিক্রি করে দেওয়ার’ অভিযোগও করেন তিনি। রত্নার দাবি, আগের মুখ্যমন্ত্রীকে বার বার বিষয়গুলি জানানো হলেও তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.