Type Here to Get Search Results !

তালিবান জঙ্গি সন্দেহ বেঙ্গালুরুতে গ্রেফতার বাদুড়িয়ার যুবক আশাফুল

 তালিবান জঙ্গি সন্দেহ বেঙ্গালুরুতে গ্রেফতার বাদুড়িয়ার যুবক আশাফুল 



  বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে তলে তলে সে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করেছিল। সন্দেহভাজন মনে হওয়ায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পৌঁছয় বাড়িতে। কী কারণে ঠিক ছেলে গ্রেপ্তার হয়েছে, তা জানেন না মা হাফিজা বিবি। কিন্তু ছেলের সঙ্গে যে জঙ্গিযোগ থাকতে পারে না, সে বিষয়ে নিশ্চিত তিনি। সংবাদমাধ্যমের নানা প্রশ্ন শুনে হাফিজা বিবি বলছেন, ‘‘আমার ছেলে কখনও ওসবের মধ্যে থাকতে পারে না। ও তো পড়াশোনা করত। বিএ পাশ করার পর চাকরির পরীক্ষাগুলো দিয়েছিল খুব কষ্ট করে। কিন্তু চাকরি না পেয়ে চলে গিয়েছিল বাইরে।” বসিরহাটের বাদুড়িয়া থানার যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা বছর পঁচিশের আশাফুল। গ্রামের মাটির বাড়িতে দারিদ্রের ছাপ স্পষ্ট। গোবরডাঙা কলেজ থেকে স্নাতক হওয়ার পর সে চাকরির পরীক্ষা দিচ্ছিল। দিনরাত বইপত্র নিয়েই থাকত। বেশ কয়েকবার বসিরহাটের বাইরে গিয়ে শারীরিক পরীক্ষা দিয়েছিল বলে পরিবার সূত্রে খবর। মা হানিফা বিবি জানিয়েছেন, দেড় বছর আগে ছেলে বেঙ্গালুরুতে টাটাদের সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করছিল। 


  তারপর থেকে আর বাড়িতে ফেরেনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর পুলিশ ফোনে তাঁদের জানায়, ছেলে থানায়, তাঁরা যেন সেখানে গিয়ে যোগাযোগ করে। তা শুনেই আশাফুলের বাবা বেঙ্গালুরু রওনা দিয়েছেন। এদিকে, সেখানকার কোনও খোঁজখবর পাচ্ছেন না মা হানিফা বিবি। তিনি জানান, ‘‘ওর (আশাফুল) বাবার সঙ্গে কথা হলেও ঠিক জানতে পারছি না কী হয়েছে। উনি বলছেন, থানার বড়বাবু, মেজবাবুরা বারবার নানা সময়ে যেতে বলছেন। কিছুই বুঝতে পারছি না আমরা। ছেলেকে কী কারণে পুলিশ নিয়ে গিয়েছে, তা পুলিশই জানে।” ছেলে তো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার হয়েছে! শুনেই হানিফা বিবি বলে উঠলেন, ‘‘হতেই পারে না। ও বরাবর পড়াশোনা করে। চাকরি করার ইচ্ছা ছিল। কিন্তু অনেক পরীক্ষা দিয়েও চাকরি না পেয়ে মনের দুঃখে বাইরে যে কাজ পেয়েছে, তাতেই চলে গিয়েছে। ২ বছর আগেও ও পড়াশোনা নিয়ে থাকত। এখন বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে কী হয়েছে, তা তো বলতে পারব না।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.