Type Here to Get Search Results !

বাঁকুড়ার শুভদীপ হালদারকে দিয়েই শুরু হয়ে গেলো পশ্চিমবঙ্গে প্রথম আয়ুষ্মান ভারত

 বাঁকুড়ার শুভদীপ হালদারকে দিয়েই শুরু হয়ে গেলো পশ্চিমবঙ্গে  প্রথম আয়ুষ্মান ভারত 



  বাঁকুড়ার দরিদ্র ঘরের ছেলে কিছুদিন ধরেই ভর্তি ছিলেন বাঁকুড়ার কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে। আয়ুষ্মান ভারত শুরু হতেই তিনি সেই সুযোগটা পেয়ে গেলেন। রবিবার বিকালেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হল। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই এই প্রকল্পের বাস্তবায়ন। পশ্চিমবঙ্গের প্রথম উপভোক্তা বাঁকুড়া জেলার কোতুলপুর এর শুভদীপ হালদার। কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি। বেশ কয়েকদিন ধরেই জ্বরের সমস্যায় তিনি ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করে। তখনই হাসপাতালের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত কার্ড এ তাঁর চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্য দফতরের আবেদন জানায়। স্বাস্থ্য দফতর থেকে অনুমতি মিলতেই ওই প্রকল্পে শুরু হয় তাঁর চিকিৎসা । বর্তমানে অনেকটাই সুস্থ আয়ুষ্মান যোজনার প্রথম উপভোক্তা। অসুস্থ শুভদীপ হালদার জানান তিনি গরিব ঘরের মানুষ আর্থিক সমস্যা রয়েছে। 


  পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান কার্ডে তিনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। হাসপাতাল থেকেও গুরুত্ব- সহকারে তার চিকিৎসা শুরু হয়েছে। সরকারের এই আয়ুষ্মান কার্ডে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এই যোজনা চালু করার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালেই যখন অসুস্থ ওই ব্যক্তি আসে তার আর্থিক পরিস্থিতি দেখে আয়ুষ্মান যোজনার পরিসেবা পাওয়ার জন্য আবেদন জানানো হয়। সম্মতি পাবার পরেই ওই প্রকল্পে শুরু হয়েছে চিকিৎসা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়টি টুইট করেছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.