Type Here to Get Search Results !

বানভাসি হতে ছেলেছে কলকাতা সহ একাধিক জেলা

 বানভাসি হতে ছেলেছে কলকাতা সহ একাধিক জেলা 



  কয়েকদিন ধরে কিছু বৃষ্টি তো হচ্ছিলোই। রবিবার রাতে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হয়। ফলে কলকাতায় আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি হওয়ার আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ফের গভীর নিম্নচাপের রক্তচক্ষু।  দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জায়গায় একনাগাড়ে বৃষ্টি! আজ পশ্চিমের ৩ জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। সোমবার কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের ৭ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া, হুগলিতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বিপদ বাড়তে পারে ডিভিসির জলেও। 


  মরশুমে এই প্রথম ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির ইঙ্গিত রয়েছে আবহাওয়াবিদদের। ফলে পরিস্থিতি খারাপের দিকে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায়। আগামী ২৪ ঘণ্টায় তা আরও উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শক্তি বাড়াবে আগামী কয়েক ঘণ্টায় তা শক্তি বাড়াবে। আর তার জেরেই এই পরিস্থিতি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.