Type Here to Get Search Results !

ইউক্রেনের আক্রমনে সম্পূর্ণ ধ্বংস হলো রাশিয়ায় অবস্থিত ভারতীয় ধনকুবেরের মিত্তলের স্টিল প্লান্ট, মৃত ২

 আন্তর্জাতিক 


ইউক্রেনের আক্রমনে সম্পূর্ণ ধ্বংস হলো রাশিয়ায় অবস্থিত ভারতীয় ধনকুবেরের মিত্তলের স্টিল প্লান্ট, মৃত ২



  গত কয়েকদিন ধরে রাশিয়ার পাল্টা আক্রমন শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনের মাথায় হাত আছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের। ফলে এখনো বেপরোয়া ইউক্রেন। রুশ-ইউক্রেন যুদ্ধের শিকার এবার ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের সংস্থা। রবিবার ইউক্রেনের তরফে ভয়ংকর ড্রোন হামলা চালানো হয়েছিল রাশিয়ায়। এর পালটা জবাবে জেলেনস্কির জন্ম শহরে বেলাগাম হামলা চালাল রুশ সেনা। সেই হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় শিল্পপতির স্টিল প্লান্ট। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। হামলার পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কারখানার কাজ। এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে একজন পুরুষ, দ্বিতীয়জন মহিলা। 


  রাশিয়া যেখানেই ব্যালেস্টিক হামলা চালাচ্ছে সেখানে বেছে বেছে পরিকাঠামো ব্যবস্থাকে টার্গেট করা হচ্ছে। এদিকে লক্ষ্মী মিত্তলের সংস্থার তরফে জানানো হয়েছে, এই হামলার জেরে কারখানার বিদ্যুৎ উৎপাদন ব্লাস্ট ফার্নেসের কাজে ব্যবহৃত স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে সংস্থা আপাতত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। ‘আর্সেলরমিত্তল’ নামের এই সংস্থা ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। তবে যুদ্ধের জেরে দীর্ঘদিন ধরে সংস্থার উৎপাদন প্রভাবিত হয়েছিল, এবার রুশ হামলায় তা পুরোপুরি বন্ধ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.