বিনোদন
আমির ও তার প্রথম স্ত্রীর জীবনে নেমে এসেছে গভীর দুঃখ
আমির খানের তিনটে বিয়ে হলেও তিনি সব পক্ষকেই সম্মান করে এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখে। এবার আমির ও তার প্রথম স্ত্রী কিরনের জীবনে খুবই দুঃখ নেমে এসেছে। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। একটি পশু চিকিৎসালয়ের বাইরে প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদকে নিয়ে রীতিমতো বিধ্বস্ত অবস্থায় দেখা গেল সুপারস্টারকে। ক্লিনিকে কী এমন হল যে হাউহাউ করে কেঁদে ফেলল ১৪ বছরের আজাদ? আমির বা কিরণের মুখেই বা কেন এমন শঙ্কার মেঘ? নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সেই মন খারাপ করা খবর। পরিবারের এক অত্যন্ত আদরের সদস্যকে হারিয়েছেন তাঁরা। মারা গিয়েছে আমির ও কিরণের প্রিয় পোষ্য বিড়াল ‘মিরি’। গত ১৫ অগস্ট, শনিবার ক্লিনিকের বাইরে আমিরের হাতে একটি বিড়াল নিয়ে যাওয়ার খাঁচাও দেখা গিয়েছিল।
পরে ইনস্টাগ্রামে মিরির মিষ্টি কিছু ছবি শেয়ার করে এই দুঃসংবাদ দেন খোদ কিরণ রাও। আবেগঘন পোস্টে তিনি লেখেন, “আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছে মিরি। এখন ও হয়তো রোদে আরাম করবে আর মনের আনন্দে পাখি আর পোকামাকড় ধরে বেড়াবে। সত্যিই দারুণ একটা বিড়াল ছিল ও।” মিরি কিন্তু সাধারণ কোনও বিড়াল ছিল না! তার রাজকীয় চালচলন শুনলে অবাক হতে হয়। কিরণের কথায়, শৌখিন গ্লাস থেকে জল খেতে ভালোবাসত সে। আর এক তলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য মানুষের মতোই দিব্যি লিফট ব্যবহার করত! নরম লোমের এই বিড়াল নাকি রোদ পোহাতে সবচেয়ে বেশি ভালোবাসত। বাড়ির সবার কাছ থেকে আদর আদায় করতেও তার জুড়ি মেলা ভার। জানা গিয়েছে, নিজেদের ফার্ম হাউসেই প্রিয় মিরিকে চিরশান্তিতে সমাহিত করেছেন তাঁরা।