Type Here to Get Search Results !

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

 স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর 



  এখুনি স্বাস্থ্যসাথী প্রকল্প উঠে যাচ্ছে না। তবে আগামী ২/৩ মাস পরে উঠে যেতেও পারে। 

রাজ্যজুড়ে ১৬ অগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। ওই একইদিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনাও। ঘোষণা করে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। দুই প্রকল্পেই পাঁচ লক্ষ ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে। তবে, একটা প্রশ্ন বারবার উঠছে বিগত সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এবার তাও স্পষ্ট করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী।স্বাস্থ্যসাথী প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না। আশ্বস্ত করেছেন শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, “আগামী দুই-তিম মাস ‘স্বাস্থ্যসাথী’, ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’, তিনটি প্রকল্পই একসঙ্গে চলবে। উপভোক্তারা যখন ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে যাবেন এবং কোনও পরিষেবায় অসুবিধা থাকবে না, তখনই ধীরে ধীরে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে।”


  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৬ অগস্ট দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। সেই বিশেষ দিনেই রাজ্যজুড়ে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। শুক্রবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.