Type Here to Get Search Results !

রাত ১০ টায় কুনালের বাড়ি ও পার্টি অফিসে হামলা

 রাত ১০ টায় কুনালের বাড়ি ও পার্টি অফিসে হামলা 



   হঠাৎ বেশ অনেক রাতেই একদল দুষ্কৃতী এসে উপস্থিত তৃণমূলের মমতাপন্থী বিধায়ক কুনাল ঘোষের ফ্ল্যাটে। ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি দিয়ে কিছু গালিগালাজ করে তারা ফ্ল্যাট সংলগ্ন পার্টি অফিসে গিয়ে আক্রমন করে। তাঁর পার্টি অফিসে ভাঙচুর করে। বাইরের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয় বোর্ড। কুণাল ঘোষের দাবি, ভয় দেখানোর জন্যই এই হামলা করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ কুণাল ঘোষের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ-ভাঙচুর করা হয়। বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। কুণাল ঘোষের অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর আবাসনের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করে। তিনি ওই সময়ে বাড়িতে ছিলেন না। এরপরই দুষ্কৃতীরা তাঁর অস্থায়ী কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। তালা বন্ধ ওই পার্টি অফিসে লাগানো ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। 


   বেলেঘাটার বিধায়কের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবেই তাঁর বাড়ি ও অফিসে হামলা করা হয়েছে। তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে কুণাল ঘোষ বলেন, “আমি তখন বাড়ি ছিলাম না। তখন খবর পাই, একদল অসভ্য আমার বাড়ির সামনে ও ক্লাবে অসভ্যতা করেছে। তারপরে পার্টি অফিসে ফ্লেক্স ছিঁড়েছে। এলাকার মানুষ তখনই আমায় জানিয়েছিল যে এরা (দুষ্কৃতীরা) এলাকার বাসিন্দা নয়। কেউ একটা অর্গানাইজ করে পাঠিয়েছে। কারোর যদি মনে হয়, আমি তাদের গলার কাঁটা, এইসব অসভ্যতা করে আমায় অপদস্থ করতে চেয়েছিল। আমি সামনে থাকলে ওইসব করত, ছবি তুলত। পুলিশকে জানানো হয়েছে, অফিসিয়ালি আগামিকাল সকালে অভিযোগ জানাব। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো প্রচারের দায়িত্ব নিয়েছে গদ্দার-বেইমান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চামচা বাপি।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.