Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



রবিবারেও দফায় দফায় বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। বিশেষ করে দুপুরের পর থেকেই বৃষ্টি নামছে শহরে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই প্রবণতা। সোমবারেও এই অবস্থা বজায় থাকতে পারে বলে পূর্বাভাস শোনাল IMD।


  দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ। ১৩ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


  অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.