অরুণাচল প্রদেশ ও লাদাখে হিংসা বন্ধ করলেই ভারত চিনের সম্পর্ক অনেক মধুর হবে - চিন প্রেসিডেন্টকে মোদী
এই মুহূর্তে বিশ্বের বহু নেতা দিল্লিতে। চিনের প্রেসিডেন্ট জিনপিংও দিল্লিতে। মোদীর সঙ্গে তার কথাও হয়েছে। অরুণাচল-লাদাখে লালফৌজের আগ্রাসন। প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুইপারে একের পর এক জায়গার নামবদল। এই ডামাডোলের মাঝেই ৭ বছর পর ভারতের মাটিতে পা রেখেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ব্রিকস সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের আলোচনার উঠে এল সীমান্ত সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ। এই বৈঠকে জিনপিংকে কড়া ভাষায় মোদি জানালেন, সীমান্তে শান্তি ফিরলে তবেই সম্পর্ক স্বাভাবিক হবে। মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তা যে সংঘাতে না গড়ায়।’ বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি এই দ্বিপাক্ষিক বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান। সূত্রের খবর, চিন চায় এই সীমান্ত সমস্যাকে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আলাদা রাখতে। যদিও ভারত স্পষ্ট করে দিয়েছে, সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া সম্পর্ক কোনওভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী জানিয়েছে, দুই দেশের সম্পর্কের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য।
তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষকেই সীমান্ত সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা মেনে চলতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতাই সীমান্ত ইস্যুতে যুক্তিসঙ্গত এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যা দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের উন্নতির পথে এগিয়ে যাবে।
বুধবার বৈঠকের শুরুতে চিনা প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ব্রিকস মঞ্চে আপনার ইতিবাচক বার্তার জন্য ধন্যবাদ। ভারতের ব্রিকসের সভাপতিত্বে চিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।” জবাবে জিনপিং বলেন, “আমার জন্মদিনের দিন অর্থাৎ ১৫ জুন আপনার শহরে আসার আমন্ত্রণ পেয়েছিলাম। গত কয়েক বছরে আমাদের ২১ বার সাক্ষাৎ হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি আমরা। যা ভারত-চিনের কূটনৈতিক সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে পরিচালিত করেছে।”