Type Here to Get Search Results !

সকালেই কালীঘাটে পুজো দিলেন সস্ত্রীক গৌতম আদানি

 সকালেই কালীঘাটে পুজো দিলেন সস্ত্রীক গৌতম আদানি 



  এই মুহূর্তে শিল্পপতি গৌতম আদানি বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আদানির সম্পর্ক খুবই ভালো। বুধবারই রাজ্যে এসেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার সকালে কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন তিনি। দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। নিউটাউনে দু’হাজার শয্যার হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। দুপুরে তাঁর সঙ্গে লগ্নি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর শিল্পায়নের সংকল্প করেছে বিজেপি সরকার। আরও কর্ম সংস্থান ও শিল্প স্থাপনের অঙ্গিকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় শিল্প ও বিনিয়োগে নামী শিল্পপতিরা এগিয়ে আসছেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তেমনই রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে। 


  সেই কথাও চর্চায় রয়েছে। শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে সামনে রেখেই বুধবার কলকাতায় এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। নবান্ন সূত্রে খবর, আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে। হাসপাতাল তৈরির পাশাপাশি কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে তারা। আজ সেই ঘাটেরও উদ্বোধন হতে পারে। কলকাতার পুজোকেও এক নতুন মাত্রা দিচ্ছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে জানানো হয়েছে, সেরা আটটি দুর্গাপুজোকে বেছে নেবে তারা। নির্বাচিত প্রতিটি পুজোকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি গ্রুপ। দুর্গাপুজোর শিল্প ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্যও বিশেষ পরিদর্শন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিন দিন ধরে চলবে এই বিশেষ পুজো প্রিভিউ টুর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.