Type Here to Get Search Results !

পড়ুয়া নেই, পরিকাঠামো নেই - ডিসেম্বরেই বন্ধ হতে চলেছে ৩০০ মাদ্রাসা

 পড়ুয়া নেই, পরিকাঠামো নেই - ডিসেম্বরেই বন্ধ হতে চলেছে ৩০০ মাদ্রাসা 



  এই বছরের শেষেই বন্ধ হতে চলেছে প্রায় ৩০০ মাদ্রাদা - শিক্ষা দপ্তর সূত্রে এমনই জানা যাচ্ছে। পড়ুয়াহীন এবং পরিকাঠামোহীন ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা আগামী ডিসেম্বরের মধ্যেই বন্ধ করা হবে। এর পাশাপাশি যে একশোটি মাদ্রাসাকে ‘শোকজ’ করা হয়েছে, পুজোর আগেই তাদের শোকজের জবাব দিতে হবে। সেখান থেকেও আরও অন্তত ৫০টিরও বেশি মাদ্রাসা বন্ধ হতে পারে। মানে প্রায় ৩০০ মাদ্রাসা ডিসেম্বরে বন্ধ হবে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যে খারিজি মাদ্রাসাকে যেমন রাখতে দেওয়া হবে না, তেমনই এ ধরনের সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসার পরিকাঠামোগত সুযোগ না থাকলে বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যে ২৫২টি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে।


   এই মাদ্রাসাগুলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অবস্থিত। এ ছাড়াও আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা হয়। যাদের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অসঙ্গতি পাওয়া গিয়েছে। এই মাদ্রাসাগুলি আইনমাফিক চলছিল না। রাজ্যের সুখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর বাখ্যা, ডিসেম্বর মাসে শিক্ষাদপ্তরের সেশন শেষ হয়। তারপরই রাজ্য সরকার এই মাদ্রাসাগুলি বন্ধ করার নোটিস দেওয়া হবে। কারণ নামমাত্র ছাত্র এই মাদ্রাসাগুলিতে রয়েছে। তাই মাঝপথে এগুলি বন্ধ করা হলে ড্রপআউটের সংখ্যা বেড়ে যেতে পারে। সেজন্যই বিলম্বিত করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.