Type Here to Get Search Results !

বুকে ট্যাটুতে বন্ধুর স্ত্রীর ছবি - তারপর?

 অফবিট 


বুকে ট্যাটুতে বন্ধুর স্ত্রীর ছবি - তারপর?



  প্রেমে পড়লে লোকে কত কী না করে! শরীরে প্রেমিকার ছবির ট্যাটু তো আকছার দেখা যায়। কিন্তু যদি বুকজোড়া ট্যাটুতে থাকে বন্ধুর স্ত্রীর ছবি? তাহলে? এমনই কাণ্ড ঘটিয়ে চর্চায় এক যুবক। বিয়ের উপহার হিসেবে বুকে বন্ধু ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রীর ছবি ট্যাটু করিয়েছেন তিনি। যা দেখে হতবাক নবদম্পতি। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। কেউ কেউ এই ট্যাটুর নেপথ্যে অন্য মতলবের গন্ধও পেয়েছেন! ব্যাপারটা ঠিক কী? সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের সাজে বসে এক নবদম্পতি। একজন এসে তাঁদের হাতে ধরিয়ে দিলেন একটি উপহার। সেটি খুলতেই দেখা গেল নবদম্পতির একটি সুন্দর ছবি। 


  আসল মজা তো তারপর। ছবিটা খুলে হঠাৎ পিছনে তাঁকাতেই তাজ্জব বর-কনে। দেখলেন, শার্টলেস অবস্থায় পিছনে দাঁড়িয়ে তাঁদের বন্ধু। বুকে চোখ পড়তেই দেখা গেল, তাঁর বুক জুড়ে নবদম্পতির ছবি! স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক দশা হয় বর-বউয়ের। মাঝে কয়েক সেকেন্ডের নিঃস্তব্ধতা। এরপর যুবক সটান নতুন বর-কনেকে কোলে তুলে নেন। বন্ধুর এই ভালোবাসায় মুগ্ধ যুগল। বন্ধুকে বুকে টেনে নিলেন পাত্র। দেখা গেল এক হাতের চোখের জল মুছতে। সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। সত্যিই কি বন্ধুকে এতটা ভালোবাসা যায়? প্রশ্ন তুলেছেন অনেকেই। নিন্দুকেরা আবার বলছেন, বন্ধুর বউয়ের ছবি বুকে ধরে রাখার পিছনে নিশ্চয়ই কোনও মতবল আছে। কেউ কেউ আবার এই ভালোবাসাকে বোকামি বলেই দাবি করেছেন। আসলে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সংজ্ঞা। বিয়ে হয়েছে মানেই যে দুটো মানুষ সারাজীবন একসঙ্গে থাকবেন তাঁর কোনও নিশ্চয়তা নেই। কাল যদি বিচ্ছেদ হয় দম্পতির, তাহলেও কী করবেন এই বন্ধু? এপ্রশ্নও ভাবাচ্ছে অনেককে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.