Type Here to Get Search Results !

'সিন্ধুচুক্তি মানতে হবে ভারতেকে' - পাকিস্তানের এই দাবীকে উড়িয়ে দিল ভারত

 'সিন্ধুচুক্তি মানতে হবে ভারতেকে' - পাকিস্তানের এই দাবীকে উড়িয়ে দিল ভারত 



  আবার পাকিস্তান সিন্ধুচুক্তির জিগির তুলেছে। আগেও ভারত একাধিকবার বলেছেন, জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করলে ভারত আর সিন্ধু চুক্তিতে ফিরবে না। পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি ভারতকে মেনে চলতে হবে, সোমবার এই মর্মে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক শালিসি আদালত। যদিও আদালতের ওই রায় খারিজ করে দিয়েছে দিল্লি। এমনকী আন্তর্জাতিক শালিসি আদালতের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে নরেন্দ্র মোদি সরকার। বিদেশ মন্ত্রকের মন্তব্য, ‘‘অবৈধ ভাবে গঠিত ওই সংস্থার কথার কোনও মূল্য নেই।’’ ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর ছড়ি ঘোরানোর এখতিয়ার নেই হেগের আদালতের। পহেলগাঁও হামলা তৎসহ ভারত-পাক যুদ্ধের পর সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিল্লি। এরপরই বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক শালিসি আদালতের দ্বারস্থ হয় পাকিস্তান। সোমবার ওই আদালত জানিয়েছে, চুক্তি বাতিল বা স্থগিত করার কোনও যুক্তিযুক্ত কারণ ছিল না ভারতের কাছে। 


  উপমহাদেশের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দেশের গুরুত্বপূর্ণ এই চুক্তিটি এখনও পুরোপুরি কার্যকর রয়েছে। কারণ বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তিটি একতরফা ভাবে বাতিল বা স্থগিত করার ক্ষমতা নেই ভারতের। পাল্টা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‘আদালতের রায়ের কোনও প্রভাব ভারত সরকারের পদক্ষেপের উপর পড়বে না। সিন্ধু জলচুক্তি স্থগিতই রাখা হবে।’’ পাশাপাশি আন্তর্জাতিক শালিসি আদালতের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে নরেন্দ্র মোদি সরকার। দিল্লির সাফ কথা, ‘‘অবৈধ ভাবে গঠিত ওই সংস্থার কথার কোনও মূল্য নেই।’’ যদিও পাকিস্তানের স্বার্থের কথা ভেবে বিশ্বব্যাঙ্কের একজন প্রতিনিধি হিমালয় অঞ্চলের ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র খতিয়ে দেখব বলে জানিয়েছে হেগের আদালত। এই রায়কেও পাত্তা দিচ্ছে না ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.