ক্যামাকস্ট্রিট মামলায় অভিষেক আবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পুলিশের বিরুদ্ধে
ক্যামাকস্ট্রিট মামলায় সাড়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার সন্ধ্যায় রীতিমত উত্তপ্ত অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হন। অভিষেক বলেন, “ওদের যা ক্ষমতা আছে করুক। মিথ্যা মামলায় গ্রেফতার করে দমিয়ে রাখবে ভাবলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে।” অভিষেকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে অভিষেক বলেন, “কারও শ্লীলতাহানি করা হয়নি। আমাদের কাছে ভিডিয়ো আছে। সেদিন পুলিশকর্মীরা ও অফিসাররা আমাদের কর্মী সমর্থকদের সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হলে এত ভয় কীসের।” ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বেআইনি বিল বোর্ড খোলা নিয়ে গত বৃহস্পতিবার তুলকালাম হয়। পুরসভার কর্মী ও পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলে। সেখানে ছিলেন মহিলা পুলিশ কর্মীরাও। ধাক্কাধাক্কি বেশ কয়েকজন পড়েও যান। এই ঘটনার পর অভিযোগ ওঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও ব্রায়েন, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে।
সেই মামলায় আজ, মঙ্গলবার থানায় হাজিরা দেন অভিষেক। বোর্ড খোলা নিয়ে বচসার পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে অগ্নিনির্বাচন ব্যবস্থা খতিয়ে দেখচে যায় পুলিশ। এদিন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেক বলেন, “তারাপীঠে যখন আগুনে পুড়ে মানুষের মৃত্যু হল, আলিপুরে যখন আগুনে পুড়ে ৪০০০ ইভিএম ছারখার হয়ে গেল, তখন কোনও ফায়ার অডিট হয়নি।”তার বিরুদ্ধে সবটাই প্রতিহিংসার কাজ করছে সরকার - অভিষেক করেন অভিষেক।