কুনাল ঘোষের আবেদনে সারা দিয়ে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী
রাজনীতির ময়দানে বিরোধিতা। সব জায়গায় তো আর লড়াই হয় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলেরই মুখ্যমন্ত্রী। তাই তিনি সারা দিলেন কুনাল ঘোষের আবেদনে। সম্প্রতি চিকিসা বিভ্রাটে NRS এ বেলেঘাটার এক রুগীর গল ব্লাডারে স্টোনের অপারেশন করতে গিয়ে অ্যাপেনডিক্স অপারেশন করা হয়। তাকে নিয়েই সমস্যা। এনআরএস হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের শিকার হন বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল পোড়েল। অভিযোগ, এনআরএস হাসপাতালে গল ব্লাডারে স্টোনের অপারেশন করতে গিয়ে অ্যাপেনডিক্স অপারেশন করা হয়। এরপর বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে গোপালের চিকিৎসা হয় বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর গল ব্লাডারে স্টোনের অপারেশন হয়। গোপাল পোড়েলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে গতকাল চিঠি দেন কুণাল। ২৪ ঘণ্টার মধ্যেই এল উত্তর। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে অর্থ সাহায্যের আশ্বাস দেওয়া হল।
এর আগে রবিবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছিলেন, ‘NRS হাসপাতালে মারাত্মক অভিযোগ। গল ব্লাডারে স্টোন অপারেশনের বদলে অ্যাপেনডিক্স অপারেশন, যেখানে সমস্যা ছিল না। অভিযোগকারী রোগী গোপাল পোড়েল। বেলেঘাটা কেন্দ্র। ওয়ার্ড ৩৫। এখন শরীরে জটিল অবস্থা। নিজে দেখা করতে এসে জানালেন।’ কুণাল জানান, গোপাল পোড়েল একশো দিনের কাজ করেন। রবিবার তিনি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই সোমবার সকালে গল ব্লাডারে স্টোন বার করার অপারেশন হয়। গোপাল পোড়েল দেখতে গিয়েছিলেন কুণাল। সোমবার সোশ্যাল মিড়িয়াতে কুণাল লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়েছেন গোপাল। সঙ্গে একটি অনুরোধপত্র দিয়ে নবান্নে পাঠিয়েছি।” আবার এনআরএসের চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুণাল লেখেন, “মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ, এনআরএসের ঘটনা নিয়ে যে অভিযোগ, অবিলম্বে ঠিকঠাক তদন্তের নির্দেশ দিন।"