Type Here to Get Search Results !

হাইওয়েতেই বসিয়ে দিলো পারিবারিক পিকনিক

 অফবিট 


হাইওয়েতেই বসিয়ে দিলো পারিবারিক পিকনিক 



  রাজস্থানের ২৭ নম্বর জাতীয় সড়কে এমন ঘটনা দেখে নাগরিকমহল অবাক হয়ে গেছেন। একেবারে জাতীয় সড়কের মধ্যে এভাবে মানুষ খেতে বসতে পারে? হাইওয়ে রাজস্থানের ২৭ নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থল রাজস্থানের ২৭ নম্বর জাতীয় সড়ক। সেখানে বসেই খাওয়া দাওয়া করেছেন ওই পরিবারের ২০ থেকে ২৫ জন। সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই উঠছে প্রশ্ন, কী করে এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করা সম্ভব? একে তো প্রাণহানির আশঙ্কা যখন তখন, তার উপর রাস্তায় আচমকাই যানবাহন চলাচল থমকে যাওয়া। কোনওদিক থেকেই এই কাজকে সমর্থন করার ন্যূনতম কারণ থাকতে পারে না। কিন্তু প্রাথমিক বিতর্কের পর ধীরে ধীরে সামনে আসে আসল সত্যিটা।


  চিতোরগড় থেকে আসা পরিবারের এক সদস্য শিবপ্রকাশ জানিয়েছেন, তাঁরা সকলে মিলে মেনাল জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। হরিয়ালি অমাবস্যায় তাঁরা কোথাও না কোথাও যানই। তাঁর দাবি, যেখানে তাঁরা বসেছিলেন, সেটাকে হাইওয়ে বলে মনে হলেও সত্যিটা একটু আলাদা। আসলে ওই জায়গাটি পার্কিংয়ের জন্য বরাদ্দ। কেবল পার্কিংই নয়, অনেকেই ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম করেন। অর্থাৎ হাইওয়ে দিয়ে যেখান দিয়ে গাড়ি যায়, আদৌ সেই জায়গাটি আটকানো হয়নি। শিবপ্রকাশ 

জানিয়েছেন, তাঁরা ওই স্থানে মিনিট পনেরোর বেশি থাকেননি। কিন্তু সেই সময়ই কেউ ভিডিওটি তুলে আপলোড করে দেন। আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। তুঙ্গে ওঠে বিতর্ক। প্রশ্ন ওঠে, কী করে ব্যস্ত সড়ক আটকে এভাবে খাওয়াদাওয়া করা সম্ভব। তবে এবার সব ভুল ভেঙেছে। জানা গিয়েছে, যা রটে তা অনেক সময় কিছুই নয়ও বটে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.