Type Here to Get Search Results !

পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সজোরে চড় মারলেন অভিনেত্রী তাপসী পান্নু

 বিনোদন 


পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সজোরে চড় মারলেন অভিনেত্রী তাপসী পান্নু 



  আমরা যতই আধুনিক হই না কেন, কোনো কারণেই নারী ও পুরুষের সমান অধিকারের স্বীকৃতি সমাজ না। তাই জেন আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন অভিনেত্রী তাপসী পান্নু। এবার ইন্ডাস্ট্রির চেনা দ্বিচারিতার গালে যেন সপাটে একটা চড় মারলেন তিনি। তাঁর মতে পুরুষ প্রধান ছবিগুলোয় দুর্বল গল্প হলেও হাততালি দিয়ে দর্শক হল ভরিয়ে দেন, কিন্তু পর্দায় কোনও মেয়ে অ্যাকশন করতে এলেই নাকি শুরু হয়ে যায় আতশকাচ দিয়ে ভুল ধরার পালা! বেবি’ আর ‘নাম শাবানা’-র প্রায় দশ বছর পর আবার পুরোদস্তুর অ্যাকশন লুকে ফিরছেন তাপসী। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ছবি ‘গান্ধারী’। তবে ছবি মুক্তির ঠিক আগেই ইন্ডাস্ট্রির অন্দরের কঠিন ছবিটা তুলে ধরেছেন তিনি। বড় পর্দায় নারীকেন্দ্রিক অ্যাকশন ছবির আকাল কেন, সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।


  তাপসীর কথায়, “বড় পর্দা আর ওটিটি, দু’জায়গাতেই আমি অ্যাকশন করেছি। প্রথম কথা, অ্যাকশন ছবি বানাতে বিপুল খরচ হয়। আর এটা তো কোনও গোপন কথা নয় যে, মেয়েদের ছবির পেছনে অনেক কম টাকা ঢালা হয়। বেশিরভাগ প্রযোজকই বেশি টাকা লাগাতে চান না, কারণ দর্শক এই ছবিগুলো দেখতেই চান না। তাঁদের আগ্রহ নেই। এটা বারবার পরীক্ষা করে প্রমাণিত হয়ে গিয়েছে।” তিনি 

আরও জানান, পুরুষ তারকাদের ছবির মতো এই ছবিগুলোর দর্শক হয় না। আর ঠিক সে কারণেই নির্মাতাদের হাত থাকে বাঁধা। তাপসী যোগ করেন, “এখানে আমাদের কোনও ভুল করার উপায় নেই। কোনও ভুল আমরা করতেই পারি না।” সাম্প্রতিক সময়ের পুরুষদের অ্যাকশন ছবির সঙ্গে নিজের ক্ষোভের তুলনা টেনে তিনি বলেন, “কারও নাম নিতে চাই না, তবে নারীকেন্দ্রিক অ্যাকশনের সঙ্গে ইদানীং মুক্তি পাওয়া ছেলেদের অ্যাকশন ছবিগুলো মিলিয়ে দেখুন। কী পাবেন? সেই একঘেয়ে মাঝারি মানের গল্প, শুধু চোখধাঁধানো গ্ল্যামার, চকচকে অ্যাকশন আর দামি সব জাঁকজমক! অথচ এই ছবিগুলোই বক্স অফিসে কোটি কোটি টাকা তোলে। লোকে গল্পের তোয়াক্কাই করে না। আগে থেকেই বোঝা যায় এরপর কী হবে, তাও মানুষ দেখে আর একে বলে ‘পয়সা উসুল এন্টারটেইনার’।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.