Type Here to Get Search Results !

আবার ঘুম ভেঙেছে ইডির - তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে ইডি হানা

 আবার ঘুম ভেঙেছে ইডির - তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে ইডি হানা 



  সোমবার একদম ভোরে দলবল ও কেন্দ্রীয়বাহিনী নিয়ে ইডি পৌঁছে গেছে তৃণমূল সাংসদ নদিমুল হকের পার্ক সার্কাসের অফিসে পৌঁছে গেছে ইডি। এখানে নাদিমুলের একটা খবরের কাগজের অফিস আছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী, অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেন ইডি আধিকারিকরা, যাতে কেউ ঢুকতে বা বেরতে না পারেন।


   এই উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। তাঁর সংবাদপত্রের অফিসেই আজ সকালে হানা দেয় ইডি।  পুরো চত্বর ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অফিসের ভিতরে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। প্রাথমিক সূত্রে খবর, বেআইনি লেনদেনের সূত্র ধরেই তৃণমূল সাংসদের সংবাদপত্রের অফিসে হাজির হয়েছে পুলিশ। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ ও শ্রীনগর থেকে নিয়মিত প্রকাশিত হয় এই সংবাদপত্র। নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.