Type Here to Get Search Results !

দিল্লির ছয়তলা বাড়ি হুড়মুড়ি য়ে ভেঙে পড়েছে, মৃত্যু অন্তত ৬ জনের - শোক জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

 দিল্লির ছয়তলা বাড়ি হুড়মুড়ি য়ে ভেঙে পড়েছে, মৃত্যু অন্তত ৬ জনের - শোক জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর 



  এমন ভয়াবহ ঘটনায় শোকে ভেঙে পড়েছে পুরো দিল্লি নগরি। দিল্লির সত্য নিকেতনে ছ’তলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও অবধি উদ্ধার করা সম্ভব হয়েছে ৫ জনকে। যদিও ভাঙাচোরা কংক্রিটের স্তূপের নিচে আরও ৪০-৫০ জন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে বাড়ি ভেঙে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় দিল্লির এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। শোকবার্তা মোদি লিখেছেন, “দিল্লির সত্য নিকেতনে একটি ভবন ধসে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।” 


  এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, প্রতিটি শিক্ষার্থীর জীবন অমূল্য। যে কোনও পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ এবং ‘এড়ানো সম্ভব ছিল এমন এক মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেন। দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লিখেছেন, “দিল্লিতে বাড়ি ধসে পড়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.