Type Here to Get Search Results !

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে

 আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে 



  লিওনেল মেসি অনুষ্ঠানিকভাবে অবসর নিলে আন্তর্জাতিক ফুটবল থেকে। তাঁকে আর দেখা যাবে না আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে। মেসির অবসরের সঙ্গে সঙ্গে অবসান ঘটলো ফুটবলের দুনিয়ার একটা যুগের। ৩৯ বছর বয়সি কিংবদন্তি নিজেই অবসরের কথা ঘোষণা করেছেন। অর্থাৎ আর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না এল এম টেন-কে। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় মেসির ঝুলিতে রয়েছে একাধিক ঐতিহাসিক সাফল্য। তাঁর নেতৃত্বে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পাশাপাশি টানা দু’বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে নীল-সাদারা। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ এবং বর্ণময় কেরিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৮৫টিরও বেশি ম্যাচ খেলেছেন মেসি। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। একই সঙ্গে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।


  আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের দু’দিন পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর বাবার মৃত্যুও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানান আর্জেন্টাইন মহাতারকা। মেসি লিখেছেন, 'ফাইনালের পর থেকে এতদিন কেটে গিয়েছে। অনেক ভেবেচিন্তে এবার সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।'তিনি আরও লেখেন, 'এই সিদ্ধান্ত নিতে গিয়ে কষ্ট হয়েছে, এখনও গভীরভাবে কষ্ট হয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি শপথ করে বলতে পারি, সবসময় নিজের সবটুকু দিয়েছি। শুধু গত কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়াই করেছি এবং নিজের সবটা দিয়েছি- ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.