Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিজের অস্তিত্ব ফের জানান দিল সে। ফের দিনভর চলল ঘ্যানঘ্যানে বৃষ্টি। বিশ্বকর্মা পুজোর দিনও এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


  কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শুক্রবার জারি রয়েছে কমলা সতর্কতা। হাওড়ায় লাল। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়াও বইবে এদিন।  দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। গোটা দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত প্রতিদিনই বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দু’দিন। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত। এই কারণেই জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই।


  যদিও শনিবার থেকে কমবে বৃষ্টির প্রবণতা। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে বৃষ্টি থামতে পারে। ২১ সেপ্টেম্বর থেকেই বৃষ্টি থেকে রেহাই পেতে পারেব দক্ষিণবঙ্গবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.