Type Here to Get Search Results !

বিগবস - মনামীর উপর বেজায় চটলেন নিরঞ্জন

 বিগবস - মনামীর উপর বেজায় চটলেন নিরঞ্জন 



  জমে উঠেছে বিগবস বাংলা সিজন ৩। বেশ টান টান উত্তেজনার মধ্যে এগিয়ে চলেছে বিগবস। বিগ বসের ঘরে রোজই অশান্তি লেগে থাকে। তবে বুধবারের পর্বে যা দেখা গিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিগ বস বাংলার ঘরে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাড়ির বর্তমান রানি মনামী ঘোষ। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন নিরঞ্জন মণ্ডল এবং ঝিলম গুপ্ত। বুধবারের পর্বে বিগ বসের ঘরে লাক্সারি বাজেটের একটি টাস্ক দেওয়া হয়েছিল। আর এই খেলা ঘিরেই শুরু হল আসল সমস্যা। খেলায় সোনামণি নিয়ম ভেঙে বেশি বল সংগ্রহ করেন। হিসেব মতো তাঁর বাতিল হওয়ার কথা। কিন্তু বাড়ির রানি মনামী তা না করে উলটে সোনামণিকেই জয়ী ঘোষণা করেন! মনামীর যুক্তি ছিল, সোনামণি এবং আর এক প্রতিযোগী সোহিনী, দুজনেই নাকি একই সময়ে হার্নেস খুলেছেন। যদিও আসল ঘটনা অন্য। সোহিনী হার্নেস খুলেছেন অনেক পরে। প্রথমে তিনি বুঝতেই পারছিলেন না যে, গেমের নিয়ম ভাঙা ঠিক হবে কি না!


  রানির এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি বাড়ির বাকি সদস্যরা। মনামী এভাবে সোনামণির প্রতি পক্ষপাতিত্ব করায় অনেকেই তাঁর উপর বেজায় চটেছেন। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে ঝিলম স্পষ্ট জানান, বিগ বসে এক দিনও ফেয়ারপ্লে বা সততার সঙ্গে খেলা হয় না। তাঁর দাবি, কেউ না কেউ ঠিক চলে আসবে ভুলভাল কাজ করতে। এরকম প্রকাশ্য পক্ষপাতিত্ব আগে কখনও দেখা যায়নি। ঝিলমের কথার পর মনামী নিজের সাফাই দিতে গেলে সেখানে যোগ দেন নিরঞ্জন মণ্ডল। তিনি মনামীকে সরাসরি বলেন যে, তাঁর চোখে মনে হয় কোনও সমস্যা আছে। নিরঞ্জন গোটা বিষয়টি মনামীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মনামী নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। এরপরই মেজাজ হারান নিরঞ্জন। তিনি মনামীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “লাক্সারি বাজেট তো আসবে এবার। আমি দেখাব পুরো বাড়ি কীভাবে চলে। কী করে খেতে পাও আমিও দেখব এবার! দেখো শুধু।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.