Type Here to Get Search Results !

বিগবস সিজন ৩ তে প্রথম প্রথম ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি কার হতে চলেছে

 বিনোদন 


বিগবস সিজন ৩ তে প্রথম প্রথম ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি কার হতে চলেছে 



  বাংলা বিনোদন জগতে এই মুহূর্তে একদম হট কেক 'বিগবস সিজন ৩'। দর্শকদের মনে নানা কৌতূহল। প্রথম দিনই ভরত কলের সঙ্গে বেশ কয়েক জনের মনো মালিন্যের দিকে সবাই লক্ষ্য রেখেছে। সেই অবস্থায় কৌতূহল প্রথম  ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি কার। গোপন সূত্রে জানা যাচ্ছে, পা রাখতে চলেছেন পরিচিত মডেল তথা অভিনেতা রাজবীর দে ওরফে শুভম। টলিপাড়ার গোপন খবর সত্যি হলে, ‘বিগ বস’-এর অন্দরে পা রাখতে চলেছেন পরিচিত মডেল তথা অভিনেতা রাজবীর দে ওরফে শুভম। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা বেশ নজরকাড়া, কেবল ইনস্টাগ্রামেই তাঁর অনুরাগী সংখ্যা ৪৪ হাজারের ওপর। কিন্তু কে এই তরুণ অভিনেতা? তাঁর কেরিয়ারের ব্যাকগ্রাউন্ডই বা কী? মূলত শিলিগুড়ির ছেলে হলেও কেরিয়ারের তাগিদে বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা।  গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে শিলিগুড়িতে একটি পোশাক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন রাজবীর। 


  ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সংবাদের শিরোনামে আসেন তিনি। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। জাতীয় 

স্তরের রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ’-এর অন্যতম চর্চিত মুখ ছিলেন তিনি। শুধু তাই নয়, জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি ২’ এবং অল্ট বালাজির ব্লকবাস্টার সিরিজ ‘পাঞ্চ বিট ২’-তেও অভিনয়ের ছাপ রেখেছেন রাজবীর। গ্ল্যামার, ফিটনেস ও রিয়্যালিটি শোয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে সঙ্গী করে এবার তিনি পা রাখছেন বাংলার সবচেয়ে বিতর্কিত শোয়ের মঞ্চে। এবার দেখা যাক, এই খবর যদি সত্যি হয়, তাহলে পুরনো অতিথিদের সঙ্গে কীভাবে খাপ খাওয়াবেন রাজবীর!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.