Type Here to Get Search Results !

উত্তম কুমারের জন্মশতবর্ষ সেলিব্রেট করতে ঋতুপর্ণা বেশ কয়েকটা নতুন ডিজাইনের শাড়ি বানিয়েছেন

 বিনোদন 


উত্তম কুমারের জন্মশতবর্ষ সেলিব্রেট করতে ঋতুপর্ণা বেশ কয়েকটা নতুন ডিজাইনের শাড়ি বানিয়েছেন 



  মহানায়কের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে  অভিনেত্রী ঋতুপর্ণার উত্তম ডিজাইনের শাড়ি দেখে অবাক হয়ে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু ওখানেই শেষ নয়। খেলা আরো বাকি আছে। গত ৩ সেপ্টেম্বর মহানায়কের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য ও মাল্যদান করে পাঁচ দিনব্যাপী এই মহাসমারোহের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতিতে উৎসবের প্রথম দিন থেকেই সিনেপ্রেমীদের মেলা বসেছে তিলোত্তমায়। তবে এত তারার মেলাতেও আলাদাভাবে সব আলো কাড়লেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। নেপথ্যে, তাঁর পরনের একটি বিশেষ নকশাকাটা শাড়ি! উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে ঐতিহ্য ও ফ্যাশনের এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছিলেন ঋতুপর্ণা। ‘সপ্তপদী’ ছবির স্মারক হিসেবে তৈরি সেই বিশেষ শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছিল আইকনিক বাইক দৃশ্য, কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের প্রেম কাহিনী এবং কালজয়ী গান “এই পথ যদি না শেষ হয়”।


  জানা গিয়েছে, মহানায়কের এই বিশেষ জন্মশতবর্ষ উৎসবের পাঁচ দিনের জন্য পাঁচটি এক্সক্লুসিভ ‘উত্তম-স্পেশাল’ ডিজাইনার শাড়ি তৈরি করিয়েছেন অভিনেত্রী। কোনও শাড়িতে শোভা পাচ্ছে উত্তম কুমারের অভিনীত কালজয়ী সিনেমার পোস্টার, আবার কোনওটায় ধরা দিয়েছে তাঁর অমর গানের মুহূর্ত। প্রথম দিন থেকেই ঋতুপর্ণার এই অভিনব পোশাক ভাবনা অতিথিদের প্রশংসাও কুড়িয়েছে। তবে প্রশংসার পাশাপাশি নেটপাড়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। ‘উত্তম থিম’-এর শাড়ি পরার কারণে একাংশের ট্রোলিংয়ের শিকার হন তিনি। নেটমাধ্যমে কটাক্ষ ও সমালোচনা প্রসঙ্গে মুখ খুলে নিজের পরিচিত দৃঢ় মেজাজেই জবাব দিয়েছেন অভিনেত্রী। ট্রোলারদের সোজা ভাষায় উড়িয়ে দিয়ে ঋতুপর্ণা স্পষ্ট জানান, “পাগলের কথায় কান দিই না!”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.