Type Here to Get Search Results !

১১ বছর পরে আবার রাজের প্রযোজনায় মিমি - তৈরী হবে নতুন রসায়ন

 বিনোদন 


১১ বছর পরে আবার রাজের প্রযোজনায় মিমি - তৈরী হবে নতুন রসায়ন 



  এবার রাজ চক্রবর্তীর প্রযোজনায় সামনে আসছে মিমি চক্রবর্তী। ‘গানের ওপারে’ ধারাবাহিক করার পর ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির হাত ধরে রাজের পরিচালনায় কাজ করেন মিমি। এই ছবির পর রাজের পরিচালনায় ‘যোদ্ধা’-তে কাজ করেছেন নায়িকা। ২০১৫ সালে রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ ছবিটি করেছিলেন মিমি। কিন্তু এরপর ১১ বছর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি রাজ-মিমিকে। ব্যক্তিগত জীবনের সমীকরণ কি প্রভাব ফেলেছিল কাজে? রাজ বা মিমি এই বিষয়ে বিস্তারিত জানাননি কেউ, ১১ বছর ধরেই। খবর হলো , সম্প্রতি রাজের প্রযোজনা সংস্থার তরফে মিমির কাছে একটা ছবিতে কাজ করার জন্য প্রস্তাব গিয়েছে। জি ফাইভ-এর জন্য তৈরি হচ্ছে ছবিটি। অয়ন চক্রবর্তী থাকছেন পরিচালক হিসাবে। 


  মিমি চক্রবর্তীর আপ্তসহায়ক জানান, ”এই ছবির বিষয়ে কথা এগিয়েছে।” সব ঠিক থাকলে এই মাসের শেষে শুটিং শুরু করবেন মিমি। এক সময়ে রাজের সঙ্গে মিমির সখ্য ছিল। পরবর্তীকালে দু’জনের বন্ধুত্ব ফিকে হয়। তবে পেশাদার জগতের নিরিখে বরাবরই একে-অন্যকে সম্মান করেছেন তাঁরা।  এক সাক্ষাত্‍কারে মিমিকে প্রশ্ন করা হয়েছিল, রাজের তরফে কোনও ছবির প্রস্তাব এলে তিনি করবেন কিনা? উত্তরে মিমি বলেন, ”হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করব”। রাজকে প্রশ্ন করা হয়েছিল, রাজ-মিমি জুটি কবে ফিরবে? উত্তরে রাজ বলেন, ”আমি মিমির সঙ্গে কাজ করব না, এরকম কোনও ব্যাপার নেই। মিমি দারুণ অভিনেত্রী। যদি ওঁর উপযুক্ত কোনও গল্প পাই, অবশ্যই প্রস্তাব দেব। মিমি সেই ছবি করবে কিনা, সেটা ও বলতে পারবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.