Type Here to Get Search Results !

কাকলির অভিযোগের ভিত্তিতে কুনালকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দিলো পুলিশ

 কাকলির অভিযোগের ভিত্তিতে কুনালকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দিলো পুলিশ 



   এতদিন যা ছিল নিতান্তই সমাজমাধ্যমে এবার তাই পৌঁছে গেলো থানা পুলিশে। সৌজন্যে মুখ্যমন্ত্রী। কাকলী ঘোষ দস্তিদারের অভিযোগ, এফআইআর দায়ের হল কুণাল ঘোষের নামে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দিন কয়েক আগেই অভিযোগ জানিয়ে এসেছিলেন এনসিপিআই নেত্রী কাকলী ঘোষ দস্তিদার। সেই অভিযোগের ভিত্তিতেই কুণাল ঘোষের নামে এফআইআর দায়ের হল বারাসতে। থানায় তলব করা হয়েছে কুণাল ঘোষকে। সমাজমাধ্যমের লড়াই এবার আইনি লড়াইয়ে পরিণত হল। বারাসতের তৃণমূলত্যাগী সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। বর্তমানে তিনি এনসিপিআই দলের নেত্রী। তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে। নবান্নে গিয়ে ফাইল সহ অভিযোগ জমা দেন। কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানান যে তিনি সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে কাকলী ও তাঁর পরিবারকে অপমান, আক্রমণ করেছেন। এতে অসম্মানিত বোধ করেছেন এনসিপিআই নেত্রী।


  তিনি এই অভিযোগ জানানোর কয়েকদিনের মধ্য়েই সাড়া দিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর কাছে কাকলীর অভিযোগ জানানোর ছয়দিনের মধ্যেই কুণাল ঘোষের নামে এফআইআর দায়ের হল বারাসত থানায়। তাঁকে সশরীরে হাজিরার জন্য তলব করা হয়েছে।সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারই থানায় হাজিরা দিতে পারেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমি অবশ্যই যাব। যখনই এইসব আইনি ব্যাপার, তলব থাকে, তখন আমি পারলে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমি কোনও অপরাধ করিনি। রাজনৈতিক উদ্দেশ্যেই ডাকা হয়েছে আমাকে। পুলিশ নিজের কাজ করেছে। আমি আমার কাজ করব।”সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ হয়ে ওঠার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো নির্দিষ্টভাবে জানি না কার অভিযোগ। অনুমান করতে পারি যে কেউ কেউ নবান্নে গিয়ে কীসব অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে হয়তো মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন অ্যাকশন নিতে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.