Type Here to Get Search Results !

বিগবস সংবাদ - বিতর্কের মাঝেই মুখ খুলল নন্দিনীর টিম

 বিগবস সংবাদ - বিতর্কের মাঝেই মুখ খুলল নন্দিনীর টিম



  বিগ বস বাংলার অন্দরমহলে ক্যাপ্টেনসির টাস্ক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আপাতত টক অফ দ্য টাউন। ঘোড়ায় চড়ার টাস্ক চলাকালীন নন্দিনী দত্তের ধাক্কায় ঘোড়া থেকে ছিটকে পড়ে যান সৃজলা গুহ। যন্ত্রণায় কেঁদে ওঠেন অভিনেত্রী। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলল নন্দিনীর টিম। নেটপাড়ায় যখন নন্দিনীর তীব্র সমালোচনা চলছে, ঠিক সেই সময়ই ড্যামেজ কন্ট্রোলে নামে তাঁর জনসংযোগকারী দল। সোশাল মিডিয়ায় সরাসরি একটি বিবৃতি প্রকাশ করে তাঁরা নন্দিনীর মানসিক অবস্থার কথা তুলে ধরেন। স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনায় নন্দিনী নিজেও মানসিকভাবে বিধ্বস্ত এবং তিনি কাউকে ইচ্ছে করে আঘাত করতে চাননি।


  বিবৃতিতে তাঁরা লিখেছেন, “খেলার মাঝখানে ঘটা এটি নিছকই একটি মুহূর্ত মাত্র। এমন কিছু ঘটানোর কোনও ইচ্ছাই নন্দিনীর ছিল না। একটি কাজ কীভাবে এমন রূপ নিতে পারে, সেই ধারণাও তার ছিল না। কাউকে আঘাত করার ইচ্ছা তার কখনওই ছিল না, আর যা ঘটেছে তার জন্য সে সত্যিই দুঃখিত।”

ভক্তদের কাছে আবেগঘন আবেদন জানিয়ে টিমের তরফ থেকে আরও লেখা হয়েছে, “ভুল হয়েছে, তবে কখনও ইচ্ছে করে সে এমনটা করেনি। নন্দিনীর মন খুব খারাপ, আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি তাকে কতটা প্রভাবিত করেছে। আমরা শুধু এটুকুই আশা করি যে সৃজলা ঠিক আছে। কখনও কখনও গেমের উত্তেজনায় ভুল হয়ে যায়। আসল মানুষটা যেমন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দয়া করে ওঁর পাশে দাঁড়ান, ওঁকে বুঝুন এবং এই যাত্রায় ওঁর পাশে থাকুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.