Type Here to Get Search Results !

আবার ইরানকে নরকে পাঠানোর হুমকি ট্রাম্পের

 আন্তর্জাতিক 


আবার ইরানকে নরকে পাঠানোর হুমকি ট্রাম্পের 



  ট্রাম্প ক্রমাগত ইরানকে হুমকি দিয়েই চলেছে। যদিও সেই হুমকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না ইরান। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে রীতিমতো হুঁশিয়ারির সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হয় শান্তিচুক্তি হবে অথবা ইরানকে নরকে পাঠাব।” এদিন রাষ্ট্রসংঘের ভরা সভায় নিজের ভাষণে ট্রাম্প বলেন, “আমাকে এবার একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সঙ্গে কি এমন কোনও চুক্তি হবে, যা দেশটিকে পুনর্গঠন করতে এবং অতীতের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করবে। হয়তো মধ্যপ্রাচ্য, এমনকী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে উঠবে?”


   এরপরেই তাঁর উক্তি, “নাকি আমি ইসলামি প্রজাতন্ত্রটিকে নিশ্চিহ্ন করে দেবো। এবং তা করব দ্রুত— যাতে তারা আর কখনওই মানুষ ও দেশকে হত্যা ও ধ্বংস করার সুযোগ না পায়?” যদিও ট্রাম্প নিজেই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তি করবে আমেরিকা। তিনি বলেন, “আমার বিশ্বাস, নির্বাচনের ঠিক পরেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ চুক্তি না করার কোনও যৌক্তিক কারণ তাদের নেই। মধ্যবর্তী (মার্কিন) নির্বাচনে আমি কেমন ফলাফল করি, তারা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.