Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



আরও শক্তিশালী হয়ে উঠছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। যার প্রভাব পড়ছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। এই সব রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একবারে তুঙ্গে।


   বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর সেই কথা মেনে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণের অধিকাংশ জেলা। গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। নির্দিষ্ট করে বললে আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝড়। আর আগামিকালও আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা রয়েছে তুঙ্গে। তবে শনিবার থেকে হাওয়া বদল হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। যেমন আশঙ্কা ছিল, তেমনটাই হয়েছে। ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। কখনও ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। কখনও আবার হালকা চালে বর্ষণ হচ্ছে। আর হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার এমনই পরিস্থিতি থাকবে সারাদিন। বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 


  অন্যদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এমন আবহাওয়া পরিস্থিতি উত্তরবঙ্গের বহু জেলাতেও থাকবে। উত্তরের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজাপরে মাঝারি থেকে ভারী হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের দাপট। যদিও শুক্রবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার সম্ভাবনা প্রবল। ওই দিন থেকে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.