Type Here to Get Search Results !

আর ফেরার আশা নেই শুভ্রাশু পত্নীর - সরকার উদ্ধারকার্য শেষ করেছে

 আর ফেরার আশা নেই শুভ্রাশু পত্নীর - সরকার উদ্ধারকার্য শেষ করেছে 



  এবার সত্যি সব আশা ছেড়ে দিয়েছেন শুভ্রাশু ও নেপাল সরকার। দুঃখটা রয়েই গেলো যে দেহ উদ্ধার হলো না। এখন পর্যন্ত বহু দেহ উদ্ধার পাওয়া যায় নি। ইতিমধ্যেই নেপালে আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করেছে সরকার। এই পরিস্থিতিতে শর্মিষ্ঠার বাড়ি ফেরার আশা আর কতটা রইল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নেপালের বিপর্যয়ে এখনও ১৮৯ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। সেই তালিকাতেই রয়েছে শর্মিষ্ঠার নাম। তবে এতদিন কেটে গেলেও হাল ছাড়তে নারাজ পরিবার। স্ত্রীকে ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হতে চলেছেন মুকুলপুত্র তথা শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশু রায়। চলছে সেই প্রস্তুতি। তবে আনুষ্ঠানিকভাবে নেপালে উদ্ধারকাজ বন্ধ হওয়ার পর শুভ্রাংশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তিনি ফোন তোলেননি। শর্মিষ্ঠা-শুভ্রাংশুর এক ছেলে ও এক মেয়ে। বাবার কাছে তাদের রেখে একটি পর্যটন সংস্থার সঙ্গে মানস সরোবরে তীর্থ করতে গিয়েছিলেন শর্মিষ্ঠা। নেপাল হয়ে চিনের ভিসা হাতে পাওয়ার পর মানস সরোবরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁদের। যেদিন নেপালে বিপর্যয় নামে অর্থাৎ ২৬ আগস্ট, ভোরেই শর্মিষ্ঠাদের চিন সীমান্তের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। শুভ্রাংশু বারবারই বলেছেন, স্ত্রীর সঙ্গে শেষবার যখন কথা হয়, তখনকার তথ্য অনুযায়ী, হড়পা বানে নেপাল ভেসে যাওয়ার আগেই স্ত্রী নিরাপদে চিনের দিকে চলে গিয়েছিলেন। কিন্তু তারপর তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। 


  তাঁর দেহ উদ্ধারেরও খবর মেলেনি। তাঁর নাম এখনও রয়েছে নিখোঁজের তালিকায়। এই পরিস্থিতিতে পরিবারের আশা, ফিরে আসবেন শর্মিষ্ঠা। ইতিমধ্যেই এই ঘটনায় দু’বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন শুভ্রাংশু। রাজ্য সরকারের তরফে নিয়মিত বিদেশমন্ত্রকের মাধ্যমে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে বলে আশ্বাস মিলেছে। কিন্তু তারপরও স্ত্রীর একটি খবরও পাননি তিনি। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখতে চলেছেন শুভ্রাংশু। উল্লেখ্য, নেপালের বিপর্যয়ে ১৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৫২৮৫ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ভারতীয়ের সংখ্যা ১৮৯। এই তালিকাতেই রয়েছে শর্মিষ্ঠার নাম। ইতিমধ্যেই নেপালে আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ হয়েছে। এবার ত্রাণ ও অনুসন্ধানের পরিবর্তে বিধ্বস্ত এলাকা পুনর্গঠন ও পুনর্বাসনের দিকেই এখন মনোযোগ দেবে বলেন্দ্র শাহর নেতৃত্বাধীন সরকার। এই খবর প্রকাশ্যে আসতেই শর্মিষ্ঠাকে নিয়ে আশঙ্কার মেঘ জমেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.