"গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।” - অরিজিৎ সিংয়ের এই গান ভাইরাল হওয়ার পরে প্রশ্ন উঠেছে তাহলে কি অরিজিৎ এবার রাজনীতি?
এই মুহূর্তে বাংলা তথা ভারতে অন্যতম গায়ক অরিজিৎ সিং। তাঁর সুরের মূর্ছনায় উদ্বেলিত সারা দেশ। ঠিক সের পরিস্থিতিতেই তৈরী হলো নতুন বিতর্ক। গায়কের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে ‘গেরুয়াময়’ যে পোস্ট জ্বলজ্বল করছে, তা নিয়ে এইমুহূর্তে চর্চার অন্ত নেই। অরিজিতের রাজনীতিতে যোগদানের গুঞ্জন অবশ্য নতুন নয়। গত জানুয়ারি মাসে প্লেব্যাক দুনিয়া থেকে অবসর ঘোষণার পরও কানাঘুষো শোনা গিয়েছিল যে, এবার নাকি গিটারের পাশাপাশি রাজনৈতিক ঝান্ডা উঠবে প্লেব্যাক সম্রাটের হাতে! সেসময়েই একাংশ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তাহলে কি এবার থেকে সুরেলা কণ্ঠে আমজনতার হয়ে দেশের হালহকিকত নিয়ে সওয়াল করবেন অরিজিৎ? এবারের পোস্টেও আংশিকভাবে তেমন জল্পনাই উসকে দিলেন গায়ক! ঠিক কী লিখেছেন ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের ওই পোস্টে, যা নিয়ে বর্তমানে আলোচনা-সমালোচনার অন্ত নেই?
কাব্যিক ভঙ্গিতে ভাইরাল ওই পোস্টে উল্লেখ, “হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।” আর এহেন ‘গেরুয়াময়’ পোস্টেইবিবিধ জল্পনা-কল্পনা উসকে দিয়েছেন গায়ক। যদিও একাংশের মত, এই পোস্ট আদতে গেরুয়া শিবিরকে খোঁচা দিতেই। আসলে গত ৪ মে রাজ্যে গেরুয়া ঝড় দেখার পর উপনির্বাচনের ফলে আর আতশকাচ রাখার প্রয়োজন হয়নি বঙ্গবাসী! এহেন ফল যেন কিছুটা প্রত্যাশিতই ছিল। উপরন্তু নির্বাচনী কারচুপি নিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যেভাবে কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বিরোধী শিবিরগুলি, এমন আবহে উপনির্বাচনের রেজাল্টের দিন অরিজিতের এহেন পোস্ট যে বিদ্রুপাচ্ছলে গেরুয়া শিবিরকে খোঁচা দিতেই, তেমনটাই অনুমান নেটভুবনের একাংশের।
