Type Here to Get Search Results !

গুরুকেই ছাপিয়ে গেলেন হাসিরানি - রাজনীতির নতুন ইঙ্গিত

 গুরুকেই ছাপিয়ে গেলেন হাসিরানি - রাজনীতির নতুন ইঙ্গিত 



  রাজিটিতে উত্থান-পতন তো থেকেই। তাইবলে নন্দীগ্রামে শুভেন্দুকে ছাপিয়ে বহুদূর এগিয়ে যাবেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ - তা কেউ ভাবে নি। নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় হাসিরানি রথের। প্রায় ১ লক্ষ ২২ হাজার ভোটে জিতেছেন। সাংবাদিক সম্মেলনে হাসিরানি রথকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু। বললেন, 'আমি নন্দীগ্রামের মানুষকে আবদার করেছিলাম, আমার থেকেও বেশি ভোটে হাসিরানি রথকে জিতিয়ে দিন। মানুষ পাশে দাঁড়িয়েছেন। আমার জয়ের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন হাসিরানি রথ।'এর আগে ২০১৬ সালের নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রায় ৮২ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন।  উল্লেখ্য, উপনির্বাচনের আগে ভোটের প্রচারে গিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে বিশেষ আর্জি রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধানকে পিছনে ফেলারই লক্ষ্য দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত হলও তাই।


  গণনা শেষ হওয়ার আগেই আত্মবিশ্বাসী মেজাজে দেখা যায় বিজেপি প্রার্থীকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিরানি জানান, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল বড় ব্যবধানে জয়।  ভোটের ফলে সংখ্যালঘুদের একাংশের সমর্থন পাওয়ার ইঙ্গিতও দিয়েছেন হাসিরানি। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উন্নয়নের বার্তা ভোটারদের একাংশের কাছে পৌঁছেছে। সেই কারণেই বিজেপির পক্ষে সমর্থন বেড়েছে বলে মনে করছেন তিনি। রেজিনগরেও বিপুল মুসলিম ভোট পেয়ে বিজয়ী হয়েছে বিজেপি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.