“রয়্যাল বেঙ্গল টাইগার এখন আরশোলা, কাঁকড়া, খরগোশের সঙ্গে চলে যাবে। এটা আমাদের ভালো লাগছে না।” - মমতার উদ্দেশ্যে শমীক
দিল্লিতে চলেছে উত্তাল আন্দোলন। 'ইন্ডিয়া' জোট ও ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যন্তর-মন্তর আন্দোলনে সরব। সেই আন্দোলনে উপস্থিত থেকে গ্রেফতার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রায় ৪০০০ নেতা কর্মী। সেই নিয়েই শনিবার বিকেলে মুখ খুললেন শমীক ভট্টাচার্য। তিনি সোজাসুজি মমতাকে আক্রমন করে বলেন -" “রয়্যাল বেঙ্গল টাইগার এখন আরশোলা, কাঁকড়া, খরগোশের সঙ্গে চলে যাবে। এটা আমাদের ভালো লাগছে না।” দেবীপক্ষে রাজ্য সরকারের তরফে কলকাতার ইডেন গার্ডেন্স-এ জমকালো অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্যের মন্ত্রী-বিধায়করা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তৃণমূল সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পুজোর উদ্বোধন করতেন। দেবীর চক্ষুদানও করতেন মমতা। কিন্তু এবার রাজ্যের কোনও দুর্গাপুজোতেই নেই কালীঘাট তৃণমূলের নেত্রী। মহালয়ার দিন দিল্লিতে আন্দোলনে বসেছেন মমতা। সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, “আমরা আজকের দিনে ওঁকে মিস করছি। আমরা সত্যিই মিস করছি।”
দিল্লিতে আরশোলাদের আন্দোলনের সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজধানীতে নিজের দলের সাংসদ, নেতৃত্বদের নিয়ে ধরনায় বসেছিলেন তিনি। দিল্লি পুলিশ তাঁদের আটক করেছিল। সেই নিয়েও প্রতিবাদ করেছিলেন মমতা। ছাড়া পেয়ে ফের ধরনা শুরু করেছেন তিনি। শমীক ভট্টাচার্য এদিন কটাক্ষ করেছেন, “রয়্যাল বেঙ্গল টাইগার এখন আরশোলা, কাঁকড়া, খরগোশের সঙ্গে চলে যাবে। এটা আমাদের ভালো লাগছে না।” দিল্লিকে কী করছেন মমতা? কলকাতার পুজো মণ্ডপে তিনি আসুক। সেই খোঁচাও দিয়েছেন বিজেপি নেতা। এদিন সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন শমীক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীকের কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসুক কলকাতায়। চাইলে আমরা স্বাগত জানিয়ে নিয়ে আসব। বাংলায় এত দুর্গাপুজো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে মায়ের পুজো শুরু করে দিতেন। সেই মমতাই এখন পুজোয় নেই। আজ দেবীপক্ষের সূচনা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া। কালীঘাট, লেকটাউট, বাগবাজার কোথাও তিনি নেই। কোথায় আছেন তিনি?” তাঁর তীব্র খোঁচা, “মণ্ডপ কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আসুন তিনি।”
