Type Here to Get Search Results !

আজ থেকে আবার বসছে 'সেবা সেতু শিবির'

 আজ থেকে আবার বসছে 'সেবা সেতু শিবির' 



  মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে সরকার' এখন নতুন সরকারের কাছে তাই 'সেবা সেতু শিবির'। আপনি অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পান নি। চিন্তার নেই আজ থেকেই বসছে শিবির। এবার আপনার বাড়ির সামনেই ক্যাম্প নিয়ে বসছে সরকার। জনতার কাছে পৌঁছে দেওয়া হবে সরকারি প্রকল্পের সুবিধা।শুক্রবার ২ অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে সেবা সেতু অভিযান শিবির। চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। তিনদিন ব্যাপী এই শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনের সুযোগ থাকবে। জানা গিয়েছে, ব্লক ও পুরসভা স্তর মিলিয়ে রাজ্য জুড়ে মোট ৩৩০০টি শিবির চালু করা হবে। এক ছাদের নিচে ৬০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। সেবা সেতু অভিযান শিবির চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।


  সমস্ত সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রদান করা হবে। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিসান ক্রেডিট কার্ড, পিএম কিসান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।এই ক্যাম্প থেকেই বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা ও বিশেষ ক্ষমতা সম্পন্নদের ভাতার আবেদনের জন্য নতুন ফর্ম বিলি করা হবে। এছাড়া অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস অনুসন্ধানও করা যাবে।জানা গিয়েছে, কলকাতার ক্ষেত্রে দুটি ওয়ার্ড পিছু একটি করে এই সেবা সেতু অভিযানের শিবির খোলা হচ্ছে।  হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের ২৬ টি জায়গায় শুরু হতে চলেছে সেবা সেতু অভিযান শিবির।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.