Type Here to Get Search Results !

কলকাতায় পথে নামতে চলেছে ককরোচ পার্টি - ভীত শুভেন্দু

 কলকাতায় পথে নামতে চলেছে ককরোচ পার্টি - ভীত শুভেন্দু 



  এবার নিজেদের শক্তি বাড়াতে কলকাতায় সক্রিয় হতে চলেছে CJP বা ককরোচ জনতা পার্টি। এর আগেও তারা পথে নামতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি দেয় নি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কলকাতায় জনসভা করার পরিকল্পনা ককরোচ জনতা পার্টির। দুর্গাপুজোর পর কলকাতায় সভা করবে সিজেপি। এমনটাই সূত্রের খবর। নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কলকাতার পথে সিজেপির আন্দোলনের কথা ছিল। যদিও সেই অনুমতি মেলেনি। এবার কি এসআইআর ও জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কলকাতায় নামবে সিজেপি?


  সূত্রের খবর, এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা হয়েছে সিজেপি নেতৃত্বের। কলকাতায় কোথায়, কবে কর্মসূচি করা হবে, সেই বিষয়ে তৃণমূল এবং বাম ছাত্র সংগঠনের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করছেন অভিজিৎ দীপকে-রা। প্রসঙ্গত, ইতিমধ্যেই ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিজেপি। ইতিমধ্যেই বাম ছাত্র সংগঠনের তরফে সেই কর্মসূচিকে সমর্থন করা হয়েছে। তবে কলকাতায় সিজেপির প্রস্তাবিত কর্মসূচিতে তৃণমূলের সাহায্যের বার্তা নিয়ে শুরুতেই কটাক্ষ করেছে সিপিএম।এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের কটাক্ষ, ‘স্যান্ডো গেঞ্জির আবার বুকপকেট। ওদের দলে কতজন আছে যে সহযোগিতা করবে।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.