Type Here to Get Search Results !

রেশনে কালো বাজারির উপর কড়া নজর রেশন দপ্তরের

 রেশনে কালো বাজারির উপর কড়া নজর রেশন দপ্তরের



  মাঝে মাঝেই অভিযোগ ওঠে রেশনে কম মাল দেওয়া হচ্ছে বা খারাপ মানের চাল, গম দেওয়া হচ্ছে। এবার তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে চলেছে  খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া শুক্রবার কোচবিহারের রবীন্দ্রভবনে মতুয়া ও নমঃশূদ্র মহাসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রেশনের কালোবাজারির উপরে যে রাজ্য সরকারের কড়া নজর রয়েছে, সেই আশ্বাস দিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রেশনে গমের গুণমান খারাপ হলে, কিংবা ওজনে কম দেওয়া হলে সরাসরি তাঁকে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, “কেউ ছাড় পাবে না।”


  মন্ত্রী আরও জানান, তাঁর ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া রয়েছে। সেখানেই অভিযোগ জানাতে পারবেন যে কেউ। আগের সরকার রেশনের চাল বাংলাদেশে পাচার করে দিত বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, আগের তুলনায় বর্তমানে রেশনের চালের গুণমান অনেকটাই ভালো হয়েছে। আগামী বছর থেকে সাধারণ মানুষ রেশনে আরও উন্নত মানের চাল পাবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.